ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:২৫ পিএম
ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি । ছবি: এএফপি

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নয় দেশটির বেশিরভাগ মানুষ। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকরা যুদ্ধ দ্রুত শেষ করতে চান, তবে তারা মনে করছেন এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো সাফল্য বয়ে আনেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সমঝোতা করে যুদ্ধ শেষের পথে এগোলেও সাধারণ মানুষের দৃষ্টিতে এটি কোনো বিজয় নয়। বরং অনেকেই মনে করছেন, দীর্ঘ সংঘাত থেকে বেরিয়ে আসার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও ইউগভের জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ মার্কিনি চান যুদ্ধ এখনই বন্ধ হোক। অন্যদিকে মাত্র ২২ শতাংশ মানুষ মনে করেন, ইরান আরও ছাড় না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখা উচিত।

তবে সমঝোতাটি মূল্যায়ন করতে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। মাত্র ২২ শতাংশ মানুষ মনে করেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো। ৩৭ শতাংশের মতে, এটি বরং ইরানের জন্য বেশি সুবিধাজনক। বাকি ৪১ শতাংশ মনে করেন, দুই পক্ষই প্রায় সমান সুবিধা পেয়েছে।

আরও পড়ুন

জরিপে আরও দেখা গেছে, ৬৯ শতাংশ মার্কিনি মনে করেন, এই সমঝোতা চূড়ান্ত হলেও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। এমনকি রিপাবলিকানদের মধ্যেও প্রায় অর্ধেক মানুষ একই মত দিয়েছেন।

যুদ্ধের ফলাফল নিয়েও হতাশ মার্কিন নাগরিকরা। ৪৫ শতাংশ মানুষ মনে করেন, কৌশলগত দিক থেকে যুদ্ধ সফল হয়নি। আর ৫৭ শতাংশের মত, এই যুদ্ধ সমস্যার সমাধানের চেয়ে নতুন সমস্যা তৈরি করেছে।

ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে এবং পরমাণু কর্মসূচিতে বড় আঘাত এসেছে। তবে জরিপে মাত্র ৩৭ শতাংশ মানুষ মনে করেন, যুদ্ধের পর ইরান আগের চেয়ে দুর্বল হয়েছে। ৬৩ শতাংশের মতে, ইরান আগের মতোই শক্তিশালী আছে অথবা আরও শক্তিশালী হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়েও মার্কিনদের উদ্বেগ রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বন্ধ হওয়ার ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়। অনেকেই মনে করছেন, ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতির প্রভাব আগে থেকে বুঝতে পারেনি।

জরিপে ৬৪ শতাংশ মানুষ বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, তা ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও বেশি ছিল।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন জনগণ এখন মূলত দীর্ঘ যুদ্ধ থেকে মুক্তি চায়। কারণ ট্রাম্প প্রশাসন আগে জানিয়েছিল, যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু সংঘাত প্রায় চার মাস ধরে চলায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করেন, ট্রাম্প প্রশাসন নিজেদের সব লক্ষ্য পূরণ করেছে বলে নয়, বরং সংঘাত শেষ করতেই এই সমঝোতায় গেছে।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
নিউইয়র্কে প্রচণ্ড গরম কেবল অস্বস্তির বিষয় নয়, জনস্বাস্থ্যের ঝুঁকিও। সিটির স্বাস্থ্য বিভাগের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, গরমের কারণে বা গরমে বিদ্যমান অসুস্থতা বেড়ে গিয়ে বছরে আনুমানিক ৫০০ নিউইয়র্কবাসীর মৃত্যু হয়।
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের কানেটিকাটের চার বছর বয়সী শিশু এলেনা। সাধারণ শিশুর মতোই খেলাধুলা আর পরিবারের সঙ্গে পাহাড়ের ট্রেইলে হেঁটে আনন্দময় শৈশব কাটছিল তার। কিন্তু হঠাৎই নিচের মাড়ির বাঁ পাশে দাঁতব্যথা ও ফোলাভাব দেখা দিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। মা সারাহ লাপোস্তাতো শুরুতে ভেবেছিলেন হয়তো নতুন দাঁত উঠছে কিংবা খাবারের কণা আটকে সাধারণ সংক্রমণ হয়েছে। তাৎক্ষণিক দন্তচিকিৎসক ও ওরাল সার্জনের শরণাপন্ন হলে এক্স-রে রিপোর্টেও তেমন আশঙ্কাজনক কিছু মেলেনি; মাড়িতে খাবারের টুকরো আটকে থাকা বা সাধারণ সিস্ট ধারণা করে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ব্যথা কমার বদলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ফুটবল খেলে বেড়ানো দুরন্ত শিশুটি একপর্যায়ে তীব্র ক্লান্তিতে বিছানা থেকেই উঠতে পারছিল না। এর মধ্যে চোখের চারপাশে অচেনা কালশিটে দাগ দেখা দিলে মা সারাহ দেরি না করে এলেনাকে জরুরি ভিত্তিতে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। রক্ত পরীক্ষায় অস্বাভাবিকতার লক্ষণ ধরা পড়ার পর দ্রুত পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে নিবিড় পরীক্ষার পর চিকিৎসকদের দেওয়া তথ্য স্তব্ধ করে দেয় বাবা-মাকে—এলেনার পেটে সফটবলের সমান আকারের একটি টিউমার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, সে নিউরোব্লাস্টোমা নামের একটি বিরল ও মারাত্মক ক্যানসারে আক্রান্ত। রোগ শনাক্তের সময় এলেনার শরীরে ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসা পরিভাষায় যার তীব্রতা মাপার 'কুরি স্কোর' ছিল ৩০-এর মধ্যে ২৫। পরবর্তী এক বছর এই ছোট্ট শিশুর ওপর দিয়ে চলে চিকিৎসার এক কঠিন ঝড়। একাধিক জটিল অস্ত্রোপচার, পাঁচ দফা কেমোথেরাপি, ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় চার দফা ইমিউনোথেরাপি, পেট থেকে টিউমার অপসারণ, দুটি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট এবং ১২ দিনের রেডিয়েশন থেরাপি সহ্য করতে হয় তাকে। চিকিৎসার চরম সংকটময় সময়ে দুই দফা নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) লড়তে হয়েছে তাকে। চিকিৎসার ব্যয়ভার ও স্বাস্থ্যবীমা সচল রাখতে মা-বাবা উভয়েই পুরো সময় চাকরি ধরে রাখেন। হাসপাতালের লম্বা সময় আর ঘরের বড় মেয়ের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়ে এক নতুন বাস্তবতার সঙ্গে লড়াই চালিয়ে যান তারা। দীর্ঘ ও অবিরাম চিকিৎসার সুফল মিলতে শুরু করেছে এলেনার শরীরে; রেডিয়েশন শেষ হওয়ার পর তার কুরি স্কোর ২৫ থেকে নাটকীয়ভাবে নেমে এসেছে মাত্র ১-এ। বর্তমানে সে চিকিৎসার তৃতীয় ধাপে ইমিউনোথেরাপি নিচ্ছে এবং সামনের এমআইবিজি স্ক্যানে এই স্কোর শূন্যে নেমে আসবে—এমন আশাতেই বুক বাঁধছেন চিকিৎসকরা। আরটিভি/ এসকেডি
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
আরও পড়ুন
ইরান যুদ্ধে মার্কিন আহত সেনার সংখ্যা নিয়ে মিলল নতুন তথ্য
ইরানের কাছে আত্মসমর্পণ ট্রাম্পের
টানা দু’দিন কমার পর আবারও বাড়ল তেলের দাম
যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন হামলা