ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টেও থাকবে ডোনাল্ড ট্রাম্পের ছবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত বিশেষ সংস্করণের পাসপোর্ট প্রকাশের পরিকল্পনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দপ্তরের এক মুখপাত্র জানান, সীমিত সংখ্যক এই বিশেষ পাসপোর্টে থাকবে ভিন্নধর্মী নকশা ও উন্নত গ্রাফিক্স। প্রকাশিত নকশা অনুযায়ী, পাসপোর্টের ভেতরের পাতায় ট্রাম্পের গম্ভীর মুখাবয়বের ছবি এবং সোনালি কালি দিয়ে তার স্বাক্ষর যুক্ত থাকবে।

এই পাসপোর্ট পেতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নাগরিকরা ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সিতে আবেদন করতে পারবেন। মজুদ থাকা পর্যন্ত এটি পাওয়া যাবে বলে জানিয়েছে দপ্তর। উল্লেখযোগ্য বিষয় হলো— এই বিশেষ সংস্করণের জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন তার নাম, ছবি বা স্বাক্ষর বিভিন্ন রাষ্ট্রীয় প্রতীক ও প্রতিষ্ঠানে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে জাতীয় উদ্যানের পাসে তার ছবি সংযোজন, শিশুদের জন্য ‘ট্রাম্প সেভিংস অ্যাকাউন্ট’ এবং ওষুধ সরবরাহ উদ্যোগ ‘ট্রাম্পআরএক্স’ উল্লেখযোগ্য।

তবে সব উদ্যোগ সফল হয়নি। নিউইয়র্কের পেন স্টেশন তার নামে নামকরণের প্রস্তাবটি বাস্তবায়ন হয়নি। এছাড়া কিছু প্রতিষ্ঠান— যেমন কেনেডি সেন্টার ও ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসে তার নাম যুক্ত করার বিষয়টি এখনও আইনি জটিলতায় রয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমস

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুদণ্ড পাওয়ার আশায় নিজের সহবন্দিকে হত্যা করেছিলেন জেমস রবার্টসন।
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
আরও পড়ুন
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি