জামার ভেতরে বিশাল একটি সাপ লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ানো এক বালিকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে নেটদুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া।
ভিডিওতে দেখা যায়, একটি ছোট মেয়ে রাস্তার ধারে দৌড়াদৌড়ি করছে। তার জামার উপরের অংশ অস্বাভাবিকভাবে ফোলা দেখা যায়। পরে সে রাস্তা পার হয়ে বাবার কাছে গিয়ে হাসতে হাসতে জামার ভেতর থেকে একটি বড় সাপ বের করে দেখায়। এরপর সাপটি তার জামার ভেতর থেকেই মাথা বের করে উঁকি দিতে থাকে।
ভিডিওটি ‘ট্রোপা’ নামের একটি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। প্রকাশের পর থেকেই এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাজারো ভিউ ও মন্তব্য আসে।
ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিশুটির নির্ভীক আচরণে বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে বিষয়টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। অনেকেই সতর্ক করে বলেছেন, সাপের মতো বিপজ্জনক প্রাণীর সঙ্গে এমন আচরণ গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে।
Para algumas criancas eu acho melhor dar celular pic.twitter.com/5CSWEYnrRH
— Tropa (@Tropasss) April 24, 2026
বিশেষজ্ঞদের মতে, সাপ চেনা বা না চেনা যাই হোক, এ ধরনের প্রাণীকে এভাবে বহন বা খেলাধুলার মতো ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষধর না হলেও সাপের আচরণ অনিশ্চিত হতে পারে, যা যে কোনো সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
ভিডিওটি ভাইরাল হলেও এর সত্যতা বা ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরটিভি/এসকে




