ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বে তেলের মজুত আছে, দেখা দিচ্ছে নতুন এক সংকট: গোল্ডম্যান স্যাকস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে রণক্ষেত্রে পরিণত হওয়া হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। এতে বিশ্ববাজারে তেলের চাহিদা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা।

যদিও অপরিশোধিত তেলের মজুত এখনো পুরোপুরি ফুরিয়ে যায়নি তবে বিমান ও শিল্পকারখানায় ব্যবহৃত পরিশোধিত জ্বালানির সংকট প্রকট হয়ে উঠছে। বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সাম্প্রতিক এক বিশ্লেষণধর্মী নোটে এই আশঙ্কার কথা জানানো হয়।

সোমবার (৪ মে ) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, জেট ফুয়েল এবং রাসায়নিক শিল্পের কাঁচামাল ন্যাফথার মতো জরুরি পণ্যের মজুত দ্রুত ফুরিয়ে আসছে।

গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু অঞ্চলে পরিশোধিত পণ্যের সরবরাহ ঘাটতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে বিশ্বব্যাপী এসব পণ্যের বাণিজ্যিক মজুত মাত্র ৪৫ দিনের চাহিদা মেটানোর মতো স্তরে নেমে এসেছে।

আরও পড়ুন

অথচ এই অস্থিরতা শুরু হওয়ার আগে মজুত ছিল ৫০ দিনের সমান। এর বিপরীতে অপরিশোধিত তেলের মজুত এখনো প্রায় ১০১ দিনের চাহিদার সমপরিমাণ রয়েছে। মূলত পরিশোধিত জ্বালানির এই ঘাটতিই এখন বিশ্ব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্লাস্টিক ও শিল্প রাসায়নিকের কাঁচামাল ন্যাফথার মজুতে সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে এর মজুত ৭২ শতাংশ এবং ইউরোপের প্রধান হাবগুলোতে ৩৭ শতাংশ কমেছে। এর ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীন বাদে এশিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপের কিছু অংশে এই ঝুঁকি সবচেয়ে বেশি। বিশেষ করে ভারত ও থাইল্যান্ডের মতো দেশগুলো পরিশোধিত জ্বালানির সংকটে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিফাইনিং বা তেল পরিশোধনের সীমাবদ্ধতা এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। অনেক স্থানে অপরিশোধিত তেল থাকলেও তা দ্রুত ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করা সম্ভব হচ্ছে না। রপ্তানি বিধি-নিষেধ এবং বাণিজ্য পথ বন্ধ থাকায় এক অঞ্চলের উদ্বৃত্ত তেল দিয়ে অন্য অঞ্চলের ঘাটতি মেটানো যাচ্ছে না।

তবে এই অচলাবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিমান চলাচল খাতে। জেট ফুয়েলের তীব্র সংকটে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলো অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন জুনের মধ্যে ইউরোপের জেট ফুয়েলের মজুত আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বেঁধে দেওয়া সর্বনিম্ন সীমার নিচে নেমে যেতে পারে।

প্রসঙ্গত, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা ব্যর্থ হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ সামরিক কমান্ডারসহ প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারান। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন তেল বাণিজ্য বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে।

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ায় তেলের বাজারদর ইতোমধ্যেই ৫০ শতাংশের বেশি বেড়েছে। মঙ্গলবার(৫ মে ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১১৩ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড ১০৪ ডলারের কাছাকাছি লেনদেন হয়েছে।

বিশ্লেষকরা লিখেছেন, ‘যদি হরমুজ প্রণালিতে (জ্বালানিবাহী) জাহাজের যাতায়াত এখনই স্বাভাবিক হতে শুরু করে, তবুও জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি আগের অবস্থায় ফিরতে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগবে।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত: ঢাকা
চড়ামূল্যের বাজারে ভোগান্তি বাড়াচ্ছে কৃত্রিম সংকট
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’