ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে নারাজ মমতা, না করলে কী হবে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:০২ এএম
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তার দল প্রকৃত অর্থে হারেনি, বরং ভোট “লুট” করা হয়েছে। ফলে পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার(৫মে) কলকাতার কালীঘাটের বাসভবনে দলীয় শীর্ষ নেতাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মমতা স্পষ্ট ভাষায় বলেন, আমরা হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। তাহলে আমি কেন পদত্যাগ করব?

নির্বাচনের ফলাফলের জন্য তিনি নির্বাচন কমিশনকে দায়ী করে ‘ভিলেন’ আখ্যা দেন। তার অভিযোগ, কমিশনের সহায়তায় শতাধিক আসন হাতছাড়া হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বেরও ভূমিকা ছিল।

মমতা জানান, তিনি এখন রাজপথে আন্দোলনে নামবেন এবং সাধারণ মানুষের মতো লড়াই চালিয়ে যাবেন। যদিও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

এদিকে, কংগ্রেস, আম আদমি পার্টি ও অন্যান্য বিরোধী জোটের নেতারা তাকে সমর্থন ও সমবেদনা জানিয়েছেন বলে দাবি করেন মমতা। ‘ইন্ডিয়া’ জোটকে আরও শক্তিশালী করার কথাও উল্লেখ করেন তিনি।

তৃণমূল সমর্থকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মমতা বলেন, বিশেষ করে নারী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।

ভারতের সংবিধানে এমন পরিস্থিতির স্পষ্ট ব্যাখ্যা নেই, যেখানে নির্বাচনে পরাজয়ের পরও কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। তবে বিশেষজ্ঞদের মতে, বিধানসভার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। ওই সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে তার পদ শেষ হবে, পদত্যাগ না করলেও তিনি ‘সাবেক’ মুখ্যমন্ত্রী হয়ে যাবেন

অন্যদিকে, বিজয়ী দল সরকার গঠনের দাবি জানালে রাজ্যপাল তাদের আমন্ত্রণ জানাতে পারেন এভাবেই সাংবিধানিক জটিলতার সমাধান সম্ভব।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মমতার পদত্যাগ না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা উচিত।

ভারতে সাধারণত নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীরা রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এটি সাংবিধানিক বাধ্যবাধকতা না হলেও একটি প্রতিষ্ঠিত রীতি। ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যও একইভাবে পদত্যাগ করেছিলেন।

আরও পড়ুন

তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত পদত্যাগ না করেন, তাহলে তা ভারতের সংসদীয় গণতন্ত্রে এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিজয়ী দল দ্রুত সরকার গঠনের দিকে এগোতে পারে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী