‘ডাকাত বধূ’ লুটেছেন ৮ স্বামী, নবম বিয়েতে যা হলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:২২ এএম


‘ডাকাত বধূ’ লুটেছেন ৮ স্বামী, নবম বিয়েতে যা হলো
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ভুয়া বিয়ের ফাঁদ পেতে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়া একটি প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ‘ডাকাত বধূ’ নামে পরিচিত এক নারী ইতোমধ্যে আটজনকে বিয়ে করে তাদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ মে)  এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, চক্রটি পরিকল্পিতভাবে অবিবাহিত পুরুষদের টার্গেট করত। ঘটকের মাধ্যমে পাত্র নির্বাচন করে দ্রুত বিয়ের আয়োজন করা হতো। বিয়ের পরপরই নববধূ কৌশলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেত।

সর্বশেষ মহারাষ্ট্রের বীড জেলার উমাপুর গ্রামের এক ব্যক্তিকে নবম শিকার বানানোর চেষ্টা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। বিয়ের কিছুদিন পর স্ত্রীর আচরণে সন্দেহ দেখা দিলে তিনি খোঁজখবর শুরু করেন। পরে জানা যায়, একই নারী এর আগে আরও আটজনকে একইভাবে প্রতারণা করেছেন।

আরও পড়ুন

ভুক্তভোগী ব্যক্তি বিষয়টি স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission