ইরানের জয়ের কোনো সুযোগ নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:২৮ এএম


ইরানের জয়ের কোনো সুযোগ নেই: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে দেশটির জয়ের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, ইরানের কখনোই জয়ের সম্ভাবনা ছিল না, এখনও নেই।

বুধবার (৬ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তারা এটা জানে। যখন আমি তাদের সঙ্গে কথা বলি, তারা আমার কাছে স্বীকার করে। কিন্তু এরপর তারা টেলিভিশনে গিয়ে বলে তারা নাকি খুব ভালো করছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছে। আমরা তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং তাদের নেতাদের নিশ্চিহ্ন করে দিয়েছি, বলেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

এর আগে হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলার জবাবে ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, এমন কোনো হামলা হলে “ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের বক্তব্যে সেই উত্তেজনা আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র : বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission