ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেদারল্যান্ডসে মসজিদে হামলা ও ভাঙচুরের পর করা হলো প্রস্রাব!

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১২:৪৬ পিএম
নেদারল্যান্ডসের রটারডামে অবস্থিত মেভলানা মসজিদ : ছবি সংগৃহীত

নেদারল্যান্ডসের রটারডামে মেভলানা মসজিদে হামলা, ভাঙচুর ও অশোভন আচরণের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল নষ্ট করে, ভবনের দিকে বিয়ারের বোতল ছুড়ে মারে এবং সামনের অংশে প্রস্রাব করে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি এই হামলা চালায়।

এ ঘটনায় এবং পুলিশের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)।

আরও পড়ুন

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মসজিদ কর্তৃপক্ষের বারবার ফোন পাওয়া সত্ত্বেও হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সংস্থাটির দাবি, ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা এ ঘটনাকে এমন কোনও হুমকি হিসেবে দেখেননি, যাতে তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন ছিল।

আইএসএন জানায়, মুসলিম ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার সংখ্যা বাড়তে থাকায় মুসল্লিরা নিজেদের ক্রমেই অনিরাপদ মনে করছেন।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ও মসজিদগুলোর ওপর এমন ক্রমবর্ধমান হামলার কারণে মুসল্লিরা নিজেদের অনিরাপদ বোধ করছেন। সব পরিস্থিতিতেই ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ভয়ভীতি ছাড়া ধর্ম পালনের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হামলার পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তায় গুরুতর উদ্বেগ জানিয়ে আইএসএন ইতোমধ্যে এ ঘটনায় আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
আরও পড়ুন
রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জে এমপি আইনুলের গাড়িবহরে হামলা-ভাঙচুর
বরিশালে পাইপলাইনের পানি প্রকল্প পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত
মাকে ভরণপোষণ নয়, নির্যাতনে সিদ্ধহস্ত খোকন