ইরান ইস্যুতে কাউকে দরকার নেই, যে কোনোভাবে জিতবই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ 

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৮:২১ এএম


ইরান ইস্যুতে কাউকে দরকার নেই, যে কোনোভাবে জিতবই: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কারও সহায়তা প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে হোক বা অন্য যেকোনো উপায়ে, যুক্তরাষ্ট্র জিতবেই বলে মন্তব্য করেছেন তিনি।

তুরস্কের সরকারি আন্তর্জাতিক সংবাদসংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, মঙ্গলবার (১২ মে) চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হবে। তবে এই বিষয়ে চীনের সহায়তা দরকার নেই বলেও স্পষ্ট করেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা যেকোনোভাবেই জিতব। শান্তিপূর্ণভাবে হোক বা অন্যভাবে।

ছয় মাসের বেশি সময় পর বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির নেতারা মুখোমুখি বৈঠকে বসছেন। বাণিজ্য, ইরান যুদ্ধ ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন কমানোর লক্ষ্যেই এই বৈঠক হচ্ছে।

আরও পড়ুন

বর্তমানে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। দেশটির মোট তেল রপ্তানির বড় অংশই যায় চীনে। এ কারণে ইরান ইস্যুতে বেইজিংয়ের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

তবে ট্রাম্পের দাবি, পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের বাড়তি সহায়তার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি শি জিনপিংকে নিজের বন্ধু বলেও উল্লেখ করেন।

এদিকে ইরানের তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করায় চীনের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও চীন ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission