ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভারতে প্রকাশ্যে দুই নারীকে শ্লীলতাহানি, দাঁড়িয়ে দেখলেন সবাই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে সকালে চা পান করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই নারী। অভিযোগ উঠেছে, একদল উগ্র লোক তাদের একজনের পোশাক টেনে ছিঁড়ে ফেলেন। ঘটনাস্থলে অনেকেই উপস্থিত থাকলেও প্রতিবাদ না করে দাঁড়িয়ে দেখেছেন অনেকে, এমনকি কেউ কেউ হাসাহাসিও করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ মে) দিল্লির নেহরু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, সকাল ৭টার দিকে ওই দুই নারী একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে শুরু করেন। নারীদের একজন প্রতিবাদ করলে উত্তক্তকারীরা তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে এক নারীর পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। এছাড়া, যৌন হেনস্তার অভিযোগও করেছেন ভুক্তভোগীদের একজন।

বার্তাসংস্থা এএনআইকে হেনস্তার শিকার এক নারী জানিয়েছেন, তারা খুব সাধারণভাবে বসে চা খাচ্ছিলেন। তখনই তাদের হেনস্তা করা শুরু হয়। প্রথমে প্রতিবাদ করার পর ওই উগ্র ব্যক্তিরা আরও লোকদের জড়ো করে। যাদের কয়েকজন মদ্যপ ছিলেন।

ওই নারীদের দুজনের একজন আসামের আরেকজন বিহারের বাসিন্দা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিরা দুই নারীকে মৌখিক হেনস্তা করছেন, তাদের গালাগাল দিচ্ছেন।

আরও পড়ুন

এ ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফাহাদ, সাভেজ, আরিফ এবং ফাহিম।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
আরও পড়ুন
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ