ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতে প্রশ্নফাঁসে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং রাজধানী দিল্লিতে বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।

৩ মে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে।

তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার প্রশ্ন আগেই সংগ্রহ করে তা প্রশ্নপত্রের অনুশীলন বই হিসেবে ছদ্মবেশে বিক্রি করছিল। প্রতি কপি প্রশ্নের দাম ছিল প্রায় ১০ লাখ থেকে ২৫ লাখ রুপি পর্যন্ত।

তদন্তকারীরা বলছেন, জীববিজ্ঞান ও রসায়নের বহু প্রশ্ন ওই ফাঁস হওয়া সেটে হুবহু পাওয়া গেছে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা একটি নেটওয়ার্কের মাধ্যমে এই প্রশ্নগুলো বিক্রি করা হয়।

রাজস্থান পুলিশের বিশেষ তদন্ত দল জানায়, ৪০০টির বেশি প্রশ্ন থাকা একটি অনুশীলন বইয়ের ভেতরে আসল পরীক্ষার প্রশ্ন লুকিয়ে রাখা হয়েছিল। পরে সেটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় সরকারের জাতীয় পরীক্ষা সংস্থা জানায়, বর্তমান পদ্ধতিতে পরীক্ষা অব্যাহত রাখা আর সম্ভব নয়। এরপরই পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত আসে।

আরও পড়ুন

এ ঘটনায় একইদিনে আনুষ্ঠানিকভাবে মামলা নিয়ে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযোগে প্রতারণা, ষড়যন্ত্র, দুর্নীতি এবং প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অপরাধ যুক্ত করা হয়েছে।

এর আগে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) জানিয়েছিল, একটি প্রশ্নফাঁস চক্র ফাঁস হওয়া প্রশ্নপত্রকে গেস পেপার হিসেবে ছদ্মবেশে বিক্রি করছিল। তাদেরকে শুধু ওই প্রশ্নগুলো মুখস্থ করার পরামর্শ দিচ্ছিল।

এখন পর্যন্ত বহু শিক্ষার্থী ও সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পুরো চক্রটি কোথা থেকে শুরু হয়েছে, তা নিয়ে এখনো তদন্ত চলছে।

এই ঘটনার পর ভারতের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’