ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গাড়ি থেকে ময়লা ফেলা নিয়ে নতুন নিয়ম চালু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত

চলন্ত গাড়ি থেকে রাস্তায় বা খোলা স্থানে ময়লা ফেললে ৪০ হাজার দিনার (প্রায় ৩০ মার্কিন ডলার) জরিমানার ঘোষণা দিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৬৮৮ টাকা।

মঙ্গলবার(১৩মে) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম শাফাক নিউজ জানায়, নতুন এই নিয়ম চালক ও যাত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কুর্দিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যুরোর মহাপরিচালক হেমান মিরানি বলেন, গাড়ি থেকে ময়লা ফেলা আর স্বাভাবিক বা গ্রহণযোগ্য আচরণ হিসেবে বিবেচিত হবে না।

তিনি আরও জানান, জনপরিসর পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
আরও পড়ুন
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
গাড়ি পরিষ্কারের ঝামেলা কমাবে এই ৫ কৌশল 
সেই কিশোরকে সংশোধনাগারে পাঠালেন আদালত
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি