ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাছ ধরার নৌকায় কুয়েতে ঢুকে পড়েন আইআরজিসির সদস্যরা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

সমুদ্রপথে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে কুয়েতের সরকার। ওই চারজনের মধ্যে দুজন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ বাহিনীর কর্নেল। বাকিদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অপরজন লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার কর্মকর্তা।

মঙ্গলবার (১২ মে) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং কুয়েতের ভেতরে বিশেষ অভিযান পরিচালনার দায়িত্ব পেয়েছিল। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১ মে তারা একটি মাছ ধরার নৌকায় করে বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশ করে। অভিযানের জন্য নৌকাটি বিশেষভাবে ভাড়া করা হয়েছিল বলেও জানানো হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, দ্বীপে অবস্থানরত কুয়েতি সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে অনুপ্রবেশকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে দায়িত্ব পালনকালে কুয়েতি বাহিনীর একজন সদস্য আহত হন।

আরও পড়ুন

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করেছে কুয়েত। তারা হলেন- নৌবাহিনীর কর্নেল আমির হোসেন আব্দুলমোহাম্মদ যারাই, কর্নেল আব্দুলসামাদ ইয়েদালেহ ঘানাভাতি, ক্যাপ্টেন আহমদ জামশিদ গোলামরেজা যুলফাগারি এবং ফার্স্ট লেফটেন্যান্ট মোহাম্মদ হোসেন সোহরাব ফরৌঘি রাদ। এ ছাড়া সংঘর্ষের সময় আরও দুজন পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা হলেন নৌবাহিনীর ক্যাপ্টেন মনসুর কাম্বারি এবং জাহাজ কমান্ডার আব্দুলআলি কাজেম সিয়ামরি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। একই সঙ্গে কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় দেশটির নিরাপত্তা সংস্থা ও সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে, গত ৩ মে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যে দেশটির আঞ্চলিক জলসীমা দিয়ে সমুদ্রপথে অনুপ্রবেশের একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে এবং অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা চারজনকে আটক করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
আরও পড়ুন
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
৩৩ কেজির বাঘাইড় ৫০ হাজার টাকায় বিক্রি
কচুয়ায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে নতুন উদ্যোগ
পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর...