বিশ্বজুড়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা, জানুন বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬ , ১১:০২ পিএম


বিশ্বজুড়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা, জানুন বিস্তারিত?
প্রতীকী ছবি

চাঁদ দেখার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসছে ঈদুল আজহার আনুষ্ঠানিক ঘোষণা। সোমবার (১৮ মে) বাংলাদেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানসহ বেশিরভাগ দেশ আগামী ২৭ মে বুধবার কুরবানি পালন করবে। এর আগে ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র হজ বা আরাফা দিবস।

এখন পর্যন্ত প্রাপ্ত ঘোষণা অনুযায়ী দেশভিত্তিক তালিকা নিচে দেওয়া হলোঃ

সৌদি আরব

সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে ২৬ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সংযুক্ত আরব আমিরাত ও ওমান

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ২৭ মে বুধবার ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে।

পাকিস্তান ও ভারত 

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের পক্ষ থেকেও ২৭ মে বুধবার ঈদ পালনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্ক

আরও পড়ুন

মুসলিম প্রধান দেশ হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্কেও আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তিউনিসিয়াও একই দিনে ঈদ পালন করবে।

ব্রুনাইয়ে ঈদুল আজহা ২৮ মে

এদিকে ব্রুনাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল আজহা একদিন পিছিয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে। দেশটিতে আরাফা দিবস পালিত হবে ২৭ মে বুধবার।

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission