ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চীনে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত, সরিয়ে নেওয়া হলো ৭ হাজার মানুষকে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভয়াবহ এ ঘটনায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) দিবাগত রাত ১২টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আকস্মিক কম্পনে ঘুম থেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা।

নিহত দুজন হলেন এক দম্পতি— ৬৩ বছর বয়সী এক পুরুষ ও ৫৩ বছর বয়সী এক নারী।

আরও পড়ুন

এদিকে নিখোঁজ হওয়া ৯১ বছর বয়সী এক বৃদ্ধকে দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা আহত ওই বৃদ্ধকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষ বহুতল ভবন থেকে দ্রুত বেরিয়ে আসছেন। অনেক জায়গায় ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে স্বজনদের খোঁজ করতে দেখা গেছে স্থানীয়দের।

চীনের লিউঝৌ শহরে এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে জরুরি সেবা বিভাগ। এ কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুরও। সূত্র: দ্য সান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য