ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল কেনিয়া, সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় ভয়াবহ বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশের গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। দেশজুড়ে পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে এই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৮ মে) এই বিক্ষোভের পর দেশজুড়ে অন্তত ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন। তিনি বলেন, সোমবারের (১৮ মে) এই ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অপরাধী চক্র ও রাজনৈতিক গোষ্ঠী সহিংসতা উসকে দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে সকাল থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুন

পরিবহন ধর্মঘটের কারণে নাইরোবি ও মোম্বাসাসহ বড় শহরগুলোর জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দীর্ঘ পথ হেঁটে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা যায়।

পরিবহন শ্রমিক সংগঠনগুলো সরকারের কাছে জ্বালানির দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে। গত মাসে জ্বালানির দাম এক ধাপে ২৪ শতাংশ এবং পরে আরও প্রায় ২৩ শতাংশ বাড়ানো হয়, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলেছে।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের সংকট ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা। তবে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন আরও বাড়ছে বলে জানা গেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
জন্মসূত্রে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে দেশটির সরকার।
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
আরও পড়ুন
ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় ১৫ হাতির রহস্যজনক মৃত্যু