ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিদের অস্বস্তি বেড়েছে : শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:৩৫ এএম
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তিনি ক্ষমতায় আসার পর ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছে। সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুরে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শুভেন্দু বলেন, কংগ্রেস, তৃণমূল ও সিপিআইএম যতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার চেয়েও বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের জামায়াতপন্থিদের মধ্যে। তিনি বলেন, আমি ভয় পাওয়ার লোক নই, মাথা নোয়ানোর লোকও নই।

অনুষ্ঠানে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকানো নিয়ে কঠোর বার্তা দেন শুভেন্দু। তার ভাষ্য, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং যাদের নাম বাতিল হয়েছে, তাদের প্রত্যর্পণের সময় এসে গেছে।

তিনি আরও বলেন, সবার আগে দেশ। দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপি সরকার করবে।

রোববার কলকাতার পার্ক সার্কাস এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও তুলে আনেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের ওপর হামলা বা ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিপূরণও আদায় করা হবে।

এদিকে সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে দেওয়া বিভিন্ন ভাতা বন্ধের ঘোষণা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এর আওতায় ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা বাতিল করা হয়েছে বলে জানান শুভেন্দু।

তার দাবি, এই অর্থ এখন “বিবেকানন্দ মেরিট স্কলারশিপ” প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে। তিনি বলেন, বাংলায় তোষণের রাজনীতি চলবে না।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রামে জয় পাওয়া শুভেন্দু অধিকারী ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতাকে হারানোর প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন।

তিনি দাবি করেন, মিত্র ইনস্টিটিউশনের চারটি বুথেই বিজেপি এগিয়ে ছিল। শুভেন্দুর ভাষায়, যে নিজের বুথেই জিততে পারেন না, তাকে বাংলার মানুষ দরজা দেখিয়ে দিয়েছে। টাটা, বাই বাই, খতম।

আরও পড়ুন

অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জিসহ কয়েকজন তৃণমূল নেতার সম্পত্তির তদন্তেরও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাট হয়েছে এবং ভবিষ্যতে এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দু বলেন, দুর্নীতিবাজদের আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি।
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানের সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে মোট ৯ জন ছিলেন।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল (১৪ দশমিক ৪৮ কিলোমিটার)।
মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে তীব্র বিক্ষোভের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে ভয়াবহ জাতিগত সংঘাত।
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
আরও পড়ুন
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার 
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা