ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে ১২ হাজার বছরের পুরোনো সভ্যতার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:৫০ পিএম
জেবেল মিসমারে আবিষ্কৃত ১৯টি উট ও তিনটি অশ্বজাতীয় জীবন-আকারের প্রাচীন শিলাচিত্রের সমন্বিত ড্রোন দৃশ্য। ছবি: সাহুত শিলাচিত্র ও প্রত্নতত্ত্ব প্রকল্প

সৌদি আরবের উত্তরাঞ্চলের নেফুদ মরুভূমিতে প্রায় ১২ হাজার বছরের পুরোনো শিলাচিত্রের (রক আর্ট) সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। পৃথিবীর অন্যতম শুষ্ক এই অঞ্চলের খাড়া পাথরের গায়ে খোদাই করা এসব চিত্র প্রাগৈতিহাসিক যুগের এক হারিয়ে যাওয়া মানব সভ্যতার ইঙ্গিত দিচ্ছে। ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষকেরা জানান, নেফুদ মরুভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত জেবেল আরনান, জেবেল মলেইহা এবং জেবেল মিসমা—এই তিনটি অঞ্চলের ৬০টিরও বেশি খাড়া পাথরে খোদাই করা চিত্রের সন্ধান মিলেছে। কোনো কোনো পাথরে একাধিক চিত্র একসঙ্গে খোদাই করা রয়েছে। সব মিলিয়ে এমন ১৭৬টি প্রাচীন চিত্র শনাক্ত করা গেছে। ড্রোন প্রযুক্তির সাহায্যে ওপরের ঢালে থাকা চিত্রগুলোর ছবি তুলেছেন গবেষকেরা। এসব শিলাচিত্রে উট, ঘোড়াজাতীয় প্রাণী এবং মানুষের অবয়ব খোদাই করার চেষ্টা দেখা গেছে।

আরও পড়ুন

এর আগে এই মরুভূমিতে নব্যপ্রস্তর যুগের প্রায় ৮ হাজার বছরের পুরোনো কিছু শিলাচিত্র পাওয়া গিয়েছিল। তবে নতুন আবিষ্কৃত চিত্রগুলো আরও অনেক প্রাচীন। গবেষকদের মতে, এগুলো ১১,৪০০ থেকে ১২,৮০০ বছর আগের এবং বিভিন্ন দফায় খোদাই করা হয়েছিল।

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আজ থেকে প্রায় ১৯-২৬ হাজার বছর আগে পৃথিবীর তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায়। সেই হিমশীতল সময়ে নেফুদ মরুভূমিতে মানুষের অস্তিত্বের কোনো হাড়গোড় বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এত দিন মেলেনি। ফলে এই দীর্ঘ সময়কে ইতিহাসের একটি ‘অন্ধকার সময়কাল’ হিসেবে ধরা হতো। নতুন আবিষ্কৃত এই শিলাচিত্রগুলো সেই ১৫ হাজার বছরের শূন্যতা পূরণ করে মানুষের উপস্থিতির অকাট্য প্রমাণ হাজির করেছে।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের হেরিটেজ কমিশনের নেতৃত্বে ‘গ্রিন আরাবিয়া প্রজেক্ট’ নামের এই প্রত্নতাত্ত্বিক অভিযানটি পরিচালিত হয়। এই আন্তর্জাতিক অনুসন্ধান দলে যুক্ত ছিলেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব জিওঅ্যানথ্রোপোলজি, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনসহ (ইউসিএল) বিভিন্ন নামী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

গবেষকদের অনুমান, আদিম যুগের মানুষেরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত, তখন দিক বা পথ চেনার জন্য এই খাড়া পাথরগুলোকে বেছে নিয়েছিল। ১২ হাজার বছর আগে জলবায়ুর পরিবর্তনের ফলে মরুভূমির কিছু কিছু জায়গায় মরুদ্যান বা জলাশয় তৈরি হয়েছিল। যাযাবর মানুষেরা সম্ভবত জলের উৎস কিংবা নিজেদের যাতায়াতের পথ চিহ্নিত করতেই খাড়া পাথরের গায়ে এসব চিত্র খোদাই করে রাখত। খাড়া পাহাড়ের ঢালে উঠে নিখুঁতভাবে এসব ছবি আঁকার কৌশল প্রাচীন মানুষের মনোবল ও কারিগরি দক্ষতার এক অনন্য নজির।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের সুখবর দিলেন বিমানমন্ত্রী
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট