ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করল পেরুর পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কাজে লাগিয়ে অভিনব কৌশলে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পেরুর পুলিশ।

রাজধানী লিমায় বিশ্বকাপের দুই মাসকটের ছদ্মবেশে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পেরুর পুলিশের ‘গ্রিন স্কোয়াড’ ইউনিটের প্রধান কর্নেল কার্লোস আলকান্তারা জানান, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার খেলা চলাকালে বৃহস্পতিবার (১১ জুন) এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কার্লোস কাবরেরা (৪৮)।

পুলিশের ভাষ্য, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, কাবরেরা ফুটবলের একজন অন্ধভক্ত এবং বিশ্বকাপের আবহে মেতে আছেন। তাই কোনো সন্দেহের উদ্রেক না করে তার কাছে পৌঁছাতে দুই সদস্যকে বিশ্বকাপের মাসকট ‘ক্লাচ’ ও ‘ম্যাপল’-এর পোশাক পরিয়ে পাঠানো হয়।

আরও পড়ুন

মাসকটের ছদ্মবেশে থাকা দুই সদস্য একটি ধাতব হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে অন্য সদস্যদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে দুই হাজার ৫২৪টি কোকেন বেসের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৬ বিশ্বকাপে ‘ক্লাচ’ যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে একটি টাকমাথার ঈগল এবং ‘ম্যাপল’ কানাডার প্রতীক হিসেবে একটি মুজ বা হরিণজাতীয় প্রাণীকে প্রতিনিধিত্ব করছে। মেক্সিকোর প্রতীক হিসেবে রয়েছে ‘জায়ু’ নামের একটি জাগুয়ার।

পেরুর আইনে পাঁচ থেকে ৫০ গ্রাম কোকেন বেসসহ ধরা পড়লে মাদক পাচারের দায়ে তিন থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

তবে এমন অভিনব ছদ্মবেশী অভিযান পেরুর পুলিশের জন্য নতুন নয়। এর আগেও তারা গ্রিঞ্চ, ফ্রেডি ক্রুগার, ডেডপুল, উলভারিন এমনকি সান্তা ক্লজের বেশ ধরে অপরাধীদের গ্রেপ্তার করে আলোচনায় এসেছিল। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
রঙিন টিকটিকির নতুন প্রজাতি আবিষ্কার
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’