৬ মাসের সন্তানকে নিয়ে ৬ তলা থেকে লাফ মায়ের, অলৌকিকভাবে বাঁচল শিশুটি

আন্তর্জাতিক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৭:৫৫ পিএম


৬ মাসের সন্তানকে নিয়ে ৬ তলা থেকে লাফ মায়ের, অলৌকিকভাবে বাঁচল শিশুটি
ইশা সাহু। ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকায় ছয় মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বহুতলা ভবনের ষষ্ঠ তলা থেকে আত্মহত্যার জন্য ঝাঁপ এক নারী। ঘটনায় নারীর মৃত্যু হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে শিশুটি। 

শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

নিহত নারীর নাম ইশা সাহু (৩৭)। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ জুন) তিনি শিশুকন্যাকে কোলে নিয়ে ভবন থেকে নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুটি সামান্য আঘাত নিয়ে বেঁচে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিচে পড়ার সময় শিশুটি প্রথমে একটি সুরক্ষাবেষ্টনীতে পড়ায় তার প্রাণ রক্ষা পায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি আশঙ্কামুক্ত।

আরও পড়ুন

মধ্যপ্রদেশের বাসিন্দা ইশা সাহু স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। তাদের বড় মেয়ে ভিদির বয়স আট বছর এবং ছোট মেয়ে বাণীর বয়স ছয় মাস। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে তিনি তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং সন্তান জন্মের পরবর্তী বিষণ্নতার উপসর্গে ভুগছিলেন।

দম্পতির বিবাহিত জীবন ছিল ১১ বছরের। তারা দুজনই বেসরকারি খাতে কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে তারা ওই আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন। শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে যখন ঘটনাটি ঘটে তখন পরিবারের অন্য সদস্যরা অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিলেন। এ ঘটনায় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেড়ার কাঠামোর ওপর পড়ে যাওয়ার পর সৌভাগ্যজনকভাবে শিশুটি বেঁচে যায়। তারা ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং পরিবারের সদস্যদের বক্তব্য ও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটি মানসিক চাপে ছিলেন। তবে ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি যাচাই করা হচ্ছে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission