ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বজুড়ে ধর্ষণের শাস্তি কোথায় কতটা কঠোর জানলে চমকে উঠবেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ধর্ষণ ও যৌন সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে বিভিন্ন দেশ কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রেখেছে। কোথাও আজীবন কারাদণ্ড, আবার কোথাও রয়েছে মৃত্যুদণ্ডসহ কঠোরতম শাস্তির বিধান। এসব আইন মূলত সমাজকে নিরাপদ রাখা এবং অপরাধ দমনকে কঠোর করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে।

ধর্ষণকে মানবতার বিরুদ্ধে অন্যতম ভয়াবহ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এর শিকার ব্যক্তিরা শারীরিক, মানসিক ও সামাজিকভাবে গভীর ক্ষতির মুখে পড়েন, যা অনেক সময় সারাজীবন স্থায়ী হয়।

নিচে বিভিন্ন দেশের ধর্ষণবিরোধী শাস্তির বিধান তুলে ধরা হলো—

পাকিস্তান

ধর্ষণ, বিশেষ করে শিশু ও গণধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গুরুতর অপরাধে কঠোর শাস্তি দেওয়া হয়।

চীন

ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কঠোর শাস্তি দেওয়া হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেওয়া হয়।

জাপান

ধর্ষণের জন্য সাধারণত দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়, যা ২০ বছর বা তারও বেশি হতে পারে। গুরুতর ও সহিংস ঘটনায় আজীবন কারাদণ্ডও হতে পারে।

সৌদি আরব

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা অনেক ক্ষেত্রে জনসম্মুখে শিরশ্ছেদের মাধ্যমে সম্পন্ন হয়।

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে যৌন নির্যাতন বা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড। রায়ের সাত দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে সাজা কার্যকর করা হয়।

উত্তর কোরিয়া

ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, যা সাধারণত ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হয়।

আফগানিস্তান

ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, যা গুলি করে বা ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়।

মিসর

ধর্ষণের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে, যা অনেক সময় জনসম্মুখে ফাঁসির মাধ্যমে করা হয়।

ইরান

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এটি ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুক্তরাষ্ট্র

এ দেশে ধর্ষণের শাস্তি রাজ্য ও ফেডারেল আইনের ওপর নির্ভর করে। সাধারণত দীর্ঘমেয়াদি কারাদণ্ড, এমনকি আজীবন কারাদণ্ডও হতে পারে।

রাশিয়া

ধর্ষণের জন্য সাধারণত ৩ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়, অপরাধের ধরন অনুযায়ী শাস্তি বাড়তে পারে।

ইসরায়েল

ধর্ষণের জন্য সাধারণত ১৬ বছর থেকে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

ফ্রান্স

ধর্ষণের জন্য সাধারণত ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়, যা অপরাধের ভয়াবহতা অনুযায়ী ৩০ বছর বা আজীবন পর্যন্ত হতে পারে।

গ্রিস

গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড। আর এই শাস্তি কার্যকর করা হয় আগুনে পুড়িয়ে।

নরওয়ে

সম্মতি ছাড়া যেকোনো যৌন আচরণ ধর্ষণ হিসেবে গণ্য হয়। এ অপরাধে ৪ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু কঠোর আইন নয়, বরং দ্রুত বিচার, সামাজিক সচেতনতা এবং কার্যকর আইনি প্রয়োগই পারে যৌন সহিংসতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
বিশ্বজুড়ে এআইয়ের নিখুঁত উত্তরের পেছনে অবদান রাখছেন বাংলাদেশিরা
আজ বিশ্ব কণ্ঠ দিবস
আজ বিশ্ব ধোলাই দিবস