ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফোনে মগ্ন বাবা, গাড়ির ভেতরে হিটস্ট্রোকে প্রাণ গেলো শিশুর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:১৭ এএম
প্রতীকী ছবি

অস্বাভাবিক গরমে গাড়ির ভেতর আটকে থেকে উত্তর-পশ্চিম স্পেনে দুই বছর বয়সী একটি শিশু হিটস্ট্রোকে মারা গেছে। নার্সারিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও ফোন কলে ব্যস্ত বাবা ভুলবশত তার গাড়িতে রেখেই কাজে চলে গিয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের ব্রিয়ন শহরে।

বুধবার (২০ মে) সকালে ওই ব্যক্তি তার বড় সন্তানকে স্কুলে নামিয়ে দেওয়ার পর ছোট মেয়েটিকে নার্সারিতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে একটি ফোন কল আসায় তার মনোযোগ সরে যায়। নার্সারিতে না গিয়ে তিনি সোজা কর্মস্থলে চলে যান এবং শিশুটি গাড়িতেই থেকে যায়।

পরে বিকেল ৩টার দিকে শিশুটির মা নার্সারিতে মেয়েকে আনতে গেলে জানতে পারেন, সকালে তাকে সেখানে নিয়ে আসা হয়নি। ঘটনাটি বুঝতে পেরে অভিভাবকেরা দ্রুত জরুরি সেবা সংস্থাকে খবর দেন। পরে পাশের বের্তামিরান্স শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ব্রিয়ন শহর কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং শুক্রবার তার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করার কথা জানিয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর এইমেট জানিয়েছে, স্পেনে বর্তমানে গ্রীষ্মের মতো তীব্র গরম পড়ছে। দেশের কিছু অংশে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা মে মাসের এই সময়ের জন্য অস্বাভাবিক এবং রেকর্ড ভাঙার মতো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্পেনে সম্প্রতি তাপ্রবাহ এবং তীব্র দাবদাহের ঘটনা অনেক বেড়েছে।

এর আগে ২০২১ সালের আগস্টে স্পেন তার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে, যখন কর্ডোবার নিকটবর্তী আন্দালুসীয় শহর লা রামব্লায় পারদ ৪৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু