যুক্তরাষ্ট্রের আকাশে উল্কা বিস্ফোরণে কেঁপে উঠল একাধিক অঙ্গরাজ্য

আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ০৪:০৩ পিএম


যুক্তরাষ্ট্রের আকাশে উল্কা বিস্ফোরণে কেঁপে উঠল একাধিক অঙ্গরাজ্য
উল্কাপিণ্ড বায়ুমন্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস নিউ হ্যাম্পশায়ারে আকাশে দেখা গেল এক বিরল দৃশ্য। ভয়ংকর আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। দেশটির উত্তর-পূর্বাঞ্চল আকাশে একটি বিশাল উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছে।

শনিবার (৩০ মে) স্থানীয় সময় দুপুর ২টায় এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

নাসা জানায়, এ উল্কা বিস্ফোরণের তীব্রতা ছিল প্রায় ৩০০ টন টিএনটি বিস্ফোরণের সমপরিমাণ। 

বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

আমেরিকান মিটিওর সোসাইটির মতে, স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ আকাশে এ উল্কাটির ঝলক দেখা যায়। ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারের সীমান্তের কাছে এটি বিস্ফোরিত হওয়ায় একাধিক অঙ্গরাজ্যের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এটি আকৃতিতে প্রায় ৩ মিটার চওড়া ছিল। এ ধরনের উল্কা সাধারণত মাটিতে আছড়ে পড়ার অনেক আগেই ভেঙে যায়। 

মার্কিন মহাকাশ সংস্থার ডেপুটি নিউজ চিফ জেনিফার ডুরেন এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, উল্কাটি ঘণ্টায় ৭৫ হাজার মাইল বা ১ লাখ ২০ হাজার কিলোমিটারেরও বেশি গতি বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। আনুমানিক ৪০ মাইল উচ্চতায় এটির বিস্ফোরণ ঘটে। ডুরেনের মতে, বর্তমানে মহাকাশে সক্রিয় থাকা কোনও উল্কার সঙ্গে এটির কোনও সম্পর্ক ছিল না। মহাকাশে স্বতন্ত্র ভাবে সৃষ্টি হয়েছে এই উল্কাপিণ্ডটির। কোনও কৃত্রিম উপগ্রহের ভাঙা অংশেরও এর সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছেন ডুরেন। বিস্ফোরণের সময়ে এর থেকে যে শক্তি নির্গত হয়েছে তা প্রায় ৩০০ মেট্রিক টন টিএনটি বিস্ফোরণের সমান।

তিনি আরও স্পষ্ট করেন যে, এটি চলমান কোনো উল্কাবৃষ্টির অংশ বা কোনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ নয় বরং মহাশূন্য থেকে আসা একটি সম্পূর্ণ প্রাকৃতিক শিলাখণ্ড।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৃষ্ট এই প্রচণ্ড শব্দে ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ডের বিভিন্ন ভবন কেঁপে ওঠে।  

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য সংস্থাগুলো এই শব্দের কারণ অনুসন্ধানে তৎপর হয়ে ওঠে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission