ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাহিনীর বাগদাদে থাকা বা ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বলেছেন। পরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্প ইরাকে মার্কিন যুদ্ধের কথা স্মরণ করেন এবং বলেন, মার্কিন বাহিনীর বাগদা দ বা ইরানে যাওয়া উচিত হয়নি। ইরাকের সাথে যা ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল একটি অত্যন্ত বোকামিপূর্ণ কাজ। যাই হোক, আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না।

যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে ইরান বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন বলে আজ আল জাজিরা জানিয়েছে।

ট্রাম্প ইরাকে মার্কিন যুদ্ধের কথা স্মরণ করেন এবং বলেন, মার্কিন বাহিনীর বাগদা দ বা ইরানে যাওয়া উচিত হয়নি। ইরাকের সাথে যা ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল একটি অত্যন্ত বোকামিপূর্ণ কাজ। যাই হোক, আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না।

ইরান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের ইরানে থাকা উচিত ছিল না, কিন্তু ইরানের সেই সক্ষমতা আছে; যদি আমরা ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত ইসরায়েল থাকত না, কিন্তু সম্ভবত মধ্যপ্রাচ্যও থাকত না, এবং তারপর তারা সেখান থেকে কোথায় যেত?

যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানি সামরিক বাহিনীকে রেহাই দিয়েছে বলে দা বি করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের সামরিক বাহিনীকে আমরা একরকম একা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি, তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তাদের মধ্যে এমন অন্য লোকও আছে যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

ট্রাম্প বলেন, আমরা বিভিন্ন ধরনের নেতৃত্বকে (ইরানের) সরিয়ে দিয়েছি। আমরা আসলে তাদের সামরিক বাহিনীকে একা ছেড়ে দিয়েছি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা শুনে মানুষ অবাক হবে, যুদ্ধে এমন ভুলও হয়েছে যেখানে আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেন এবং তারপর এমন একটি দেশ তৈরি হয় যা, ৪০ বছরেও আর পুনর্গঠন করা যায় না।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধভাবে ভোট দেওয়া, ভোটার হিসেবে জাল নিবন্ধন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
চলতি বছরের শেষ তিন মাসে ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির পুনর্বিচার হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ১৬ নভেম্বর জানাবেন আদালত।
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
আরও পড়ুন
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও