ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আংশিক যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে লেবানন। সোমবার (১ জুন) লেবাননের পক্ষ থেকে আসা এই ঘোষণা চলতি সংঘাতে উত্তেজনা সীমিত মাত্রায় হলেও প্রশমনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘাতে ইতিমধ্যে এক হাজারের বেশি লেবাননি নাগরিক নিহত হয়েছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ লেবানন পরিস্থিতিকে আরও বেশি উসকে দিয়েছে।

ওয়াশিংটনে লেবানন দূতাবাসের তথ্য অনুযায়ী, এই আংশিক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দেশটিতে চলমান সংঘাতের পুরোপুরি অবসান ঘটবে না। চুক্তির শর্তানুযায়ী, ইসরায়েলকে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুত ও এর শহরতলিতে সব ধরনের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের ওপর তাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর মার্চ মাস থেকে দক্ষিণ লেবাননে নতুন করে জোরালো অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যেখানে সোমবার সন্ধ্যায়ও দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল।

এদিকে, মঙ্গলবার (২ জুন) ভোররাতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া দুটি ‘প্রজেক্টাইল’ (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) তারা আকাশেই ভূপাতিত করেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

এই আংশিক যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে প্রথম ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করায় দেশটির কোনো প্রেসিডেন্ট কখনো সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে গোষ্ঠীটির সঙ্গে কথা বলেননি। ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতে হামলার প্রস্তুতিতে থাকা যেকোনো সেনা বা আক্রমণাত্মক তৎপরতা গুটিয়ে নিতে সম্মত হয়েছেন।

তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই ভিন্ন সুর শোনা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কণ্ঠে। বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। সেখানে ইসরায়েলি স্থলবাহিনী জাহারানি নদীর দিকে অগ্রসর হচ্ছে, যা গত ২৫ বছরের মধ্যে লেবাননের সবচেয়ে গভীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের ঘটনা।

এদিকে লেবাননের পার্লামেন্ট সদস্য ও হিজবুল্লাহ নেতা হাসান ফাদলাল্লাহ বলেছেন, মিলিশিয়া গোষ্ঠীটি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিকে সমর্থন করবে। তবে হিজবুল্লাহ ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা পুরোপুরি বন্ধ করবে কি না, তা তিনি স্পষ্ট করেননি।

লেবানন সরকার জানিয়েছে, বুধবার(৩ জুন) ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে নির্ধারিত আলোচনায় তারা এই যুদ্ধবিরতি আরও সম্প্রসারণের চেষ্টা করবে।

গত ২ মার্চ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে এই অভিযান শুরু করে ইসরায়েল। ইরান শুরু থেকেই যুদ্ধ অবসানের যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে তেহরান ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, এই দুটি সংঘাত সম্পূর্ণ আলাদা। এ বিষয়ে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিঃসন্দেহে সব ফ্রন্টেই যুদ্ধবিরতি নিয়ে আসবে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
তুরস্ককে ঠেকাতে গ্রিসের সঙ্গে ইসরায়েলের বড় সামরিক চুক্তি!
হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলো ইসরায়েলি আদালত
পবিত্র আল-আকসায় ঢুকে পড়েছে হাজার হাজার ইসরায়েলি