ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তাইওয়ানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১১:৩৫ এএম
প্রতীকী ছবি

তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছে।

ইঞ্জিল বিকল হয়ে গেলে করণীয় কি, সে বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

টি-৩৪ মডেলের বিমানটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর পাশে বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিমানঘাঁটির অবস্থান তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওহসিউং-এ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তাইওয়ানের বিমানবাহিনীর একটি বিশেষ তদন্ত দল গঠন করে হয়েছে। নিহত দুই পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বিবৃতিতে বলেন, প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’। নিহত পাইলটদের ‘বীর’ হিসেবে উল্লেখ করেন এবং তাইওয়ানের জন্য তাদের ‘ত্যাগ ও নিষ্ঠার’ প্রশংসা করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিমানবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে পাইলটদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য প্রধান প্রশিক্ষণ বিমান হিসেবে এক ইঞ্জিনবিশিষ্ট টি-৩৪ বিচক্রাফট প্রপেলার বিমান ব্যবহার করা হয়। এই বিমানগুলো প্রথম ১৯৮৪ সালে তাইওয়ানকে সরবরাহ করা হয়েছিল।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত 
যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত