ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দাড়ি থাকায় ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য, মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:০৭ পিএম
মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের পুরুলিয়া জেলায় আকবর মণ্ডল (৪৭) নামে এক মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মুসলিমদের মধ্যে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে এবং দাড়ি থাকার কারণে অনেককেই জোর করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হতো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জুন বান্দোয়ান এলাকায় ফেরি করতে গিয়ে হামলার শিকার হন আকবর মণ্ডল। তার ছেলে জুলফিকার জানান, সেদিন সকালে স্টিলের বাসনপত্র বিক্রি করার সময় সুপুরডিহি গ্রামের একটি বাড়িতে তাকে টেনে নেওয়া হয়। সেখানে এক ব্যক্তি প্রথমে লাঠি দিয়ে মারধর করে এবং পরে কুড়াল দিয়ে আঘাত করে।

জুলফিকার বলেন, দুপুরে বান্দোয়ান থানা থেকে ফোন পেয়ে তিনি হাসপাতালে যান। সেখানে বাবার মরদেহ দেখতে পান। তার ভাষ্য, আকবর মণ্ডলের মাথা থেঁতলে দেওয়া হয়েছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে অভিযোগ করেন, এলাকায় কিছু লোক মুসলিম ফেরিওয়ালাদের দাড়ি দেখে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করত। তারা হুমকি দিত যে, এসব না বললে এলাকায় ফেরি করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিবর্তনের পর থেকে মুসলিমদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে এবং তারা আতঙ্কের মধ্যে জীবিকা নির্বাহ করছেন।

পুনিশোল গ্রামের বাসিন্দা খেলাফত হোসেন মণ্ডলও একই ধরনের অভিযোগ তুলে বলেন, স্থানীয় মুসলিম শ্রমজীবী মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ কাজ করছে এবং কাজে বের হওয়ার সময়ও তারা নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন।

এদিকে, পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বিশ্বনাথ মাহাতো নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ির ভেতরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুন

পুলিশ সুপার বলেন, হত্যার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত বিরোধ বা ঝগড়ার জেরেও হয়ে থাকতে পারে। এখন পর্যন্ত ঘটনার পেছনে ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

নিহতের পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে ১০ বছরের কারাদণ্ড পেলেন রাসেল ব্র্যান্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে ১০ বছরের কারাদণ্ড পেলেন রাসেল ব্র্যান্ড
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
একই কালো চামড়ার জ্যাকেট পরে বছরের পর বছর আলোচনায় ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় আগুন ধরে যায়।
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ৯২ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে জ্বালানি তেলটির দাম। সোমবার ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নেই তার। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপাতত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক বাজার। তবে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা এখনও ঘটছে। যদিও পরিস্থিতি এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে উত্থাপিত সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, তেল সরবরাহের ক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন বেড়েছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে জোটটির সামগ্রিক তেল উৎপাদন বেড়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিনের আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম বৈঠক। গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে একটি বৃহত্তর শান্তিচুক্তি সম্ভব হতে পারে। এতে ইউরোপের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। আরটিভি/এসকে
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা