চীনে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৭:৩৭ পিএম


চীনে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলের দিকে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিনহাই প্রদেশের হাইশিতে বিকেলের দিকে আঘাত ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) বলেছে, ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

সিইএনসি বলেছে, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে অধিক-উচ্চতার ওই পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মূল ভূমিকম্পের আঘাতের পর একাধিকবার মাঝারি মাত্রার আফটারশক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল প্রায় ৫।

সূত্র: সিসিটিভি, রয়টার্স।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission