দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৭:৩৮ পিএম


দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান
ছবি: সংগৃহীত

বিদেশি শক্তির ইন্ধনে অভ্যুত্থান চেষ্টা ও দেশের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকার অপরাধে দুই ‘গাদ্দার’ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

মঙ্গলবার(১৬ জুন) রাষ্ট্রদ্রোহের এই সর্বোচ্চ সাজা কার্যকর করা হয় বলে দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ইরানে তীব্র রূপ নেওয়া সরকারবিরোধী অভ্যুত্থান চেষ্টার সশস্ত্র নেতা জাভাদ জামানি এবং আবুলফজল সায়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শাসনব্যবস্থার মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি বিদেশি শক্তির পক্ষে কাজ করার সুনির্দিষ্ট প্রমাণ মেলে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ‘মুহারেবা’ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির মতো গুরুতর অপরাধের সত্যতা পাওয়ায় আদালত এই কঠোরতম শাস্তি দেন।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাত শুরু হয়। এরপর থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তি, নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত কয়েদিদের ফাঁসি দেওয়ার হার গত কয়েক সপ্তাহে ব্যাপক বৃদ্ধি করেছে তেহরান।

ইরানি কর্তৃপক্ষের মতে, ফাঁসি হওয়া ব্যক্তিরা যুদ্ধ শুরুর আগের অভ্যন্তরীণ বিক্ষোভের ছদ্মবেশে মূলত বিদেশি প্ররোচনায় রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গা ও নাশকতায় লিপ্ত ছিলেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সোমবার(১৫ জুন) জাতিসংঘের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরান অন্তত ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাদের মধ্যে ১৮ জনই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ বা বিক্ষোভে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission