ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু প্রকল্প ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বহুল আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের আগ্রহে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের মরিয়া মনোভাবের কারণেই শেষ পর্যন্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক লিখিত বিবৃতিতে এই দাবি করেন দেশটির সর্বোচ্চ নেতা।

মোজতবা খামেনি বলেন, ‘আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্টের কারণেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং এই চুক্তি স্বাক্ষরের জন্য সব ধরনের চাপ ও প্রভাব খাটিয়ে এটি সম্পন্ন করেছেন।’

লিখিত বিবৃতিতে মোজতবা স্বীকার করেন যে ব্যক্তিগতভাবে তিনি এই সমঝোতা স্মারক চুক্তির পক্ষে ছিলেন না। তিনি বলেন, ‘নীতিগতভাবে এই চুক্তির ব্যাপারে আমার ভিন্নমত ছিল; তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের জনগণ এবং প্রতিরোধ ফ্রন্টের (লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ) অধিকার রক্ষার যে অঙ্গীকার করেছেন, তার ভিত্তিতেই আমি এটি অনুমোদনের অনুমতি দিয়েছি।’

আরও পড়ুন

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে টানাপোড়েনের জেরে টানা ৪০ দিন ধরে রক্তক্ষয়ী সংঘাত এবং তারপর যুদ্ধবিরতির নামে এক মাসেরও বেশি সময় ধরে স্থবির অবস্থার পর গত মে মাসের প্রথম সপ্তাহে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে ‘ইসলামাবাদ এমওইউ’ চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৪টি পয়েন্টসংবলিত ৮০০ শব্দের এই খসড়া নিয়ে এক মাসেরও বেশি সময় আলোচনা-পর্যালোচনার পর সেটি চুক্তি হিসেবে গ্রহণ করতে সম্মত হয় ইরান।

এরই ধারাবাহিকতায় বুধবার(১৭ জুন) প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ সামিটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইসলামাবাদ এমওইউ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তার পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করার কিছুক্ষণ পরই তেহরানে নিজের দপ্তরে এই চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও মার্কিন সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যে দুই প্রেসিডেন্টের চুক্তি স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে।

ইসলামেবাদ এমওইউ স্বাক্ষরের ফলে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা, সেই চুক্তির বক্তব্য ও শর্ত নির্ধারণ, ইরানের পরমাণু প্রকল্প এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রভৃতি স্পর্শকাতর ইস্যুতে আলোচনার জন্য পরবর্তী ৬০ দিন সময় পাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। চুক্তি অনুযায়ী, এই ৬০ দিন আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে অবাধে চলাচল করতে দেবে ইরান; আর তার বিপরীতে ইরানের বন্দরগুলো থেকে সব ধরনের অবরোধ তুলে নেবে মার্কিন নৌবাহিনী।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
আরও পড়ুন
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির
আইফোনের চেয়েও দামি ‘ট্রাম্প ফোন’, এক লাফে ৭৪৯ ডলার
এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের
সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, ইরানকে দায়ী করলেন ট্রাম্প