ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে আগলে রাখলেন, ভূমিকম্পে প্রাণ দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
আন্দ্রেয়া। ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় হৃদয়বিদারক এক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। নিহত ওই নারীর নাম আন্দ্রেয়া। দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী ছিলেন তিনি।

স্ত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন হেক্টর বেলো। তিনি লিখেছেন, একদিন তিনি তার মেয়েকে জানাবেন, কীভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন। বেলোর ভাষায়, শেষ মুহূর্ত পর্যন্ত আন্দ্রেয়া তাদের সন্তানকে আগলে রেখেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছেন।

বুধবার রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকর্মীরা দিনরাত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

একাধিক পোস্টে হেক্টর বেলো জানান, তিনি বর্তমানে কারাকাসে অবস্থান করছেন। তার ছোট মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে তিনি জানান, তার মেয়ে ও মেয়ের খালা জীবিত আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না বেলো। ইনস্টাগ্রামের আরেকটি স্টোরিতে তিনি লিখেছেন, কীভাবে তিনি তার মেয়েকে বোঝাবেন যে তাকে বাঁচাতে গিয়েই তার মা নিজের জীবন হারিয়েছেন। একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং কিছুই করতে পারেননি।

স্থানীয় ফুটবল সংবাদমাধ্যম কুমানা অব চ্যাম্পিয়নস জানায়, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচ থেকে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করা হয়। তবে ভবন ধসে পড়ার ঘটনায় তাদের ছোট মেয়ে অলৌকিকভাবে বেঁচে যায়। মার্কিন স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিকে, দুর্যোগের কয়েকদিন পরও নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের তালিকায় ক্রীড়াঙ্গনেরও কয়েকজন সদস্য রয়েছেন।

ভেনেজুয়েলার বিভিন্ন ফুটবল ক্লাব ও দেশটির ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত দুই ফুটবলারের মৃত্যু হয়েছে। তাদের একজন কারাকাস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা। ক্লাব জানিয়েছে, তিনি লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন। শোকবার্তায় ক্লাব তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, নিষ্ঠা ও বন্ধুত্বপূর্ণ আচরণের কথা স্মরণ করেছে।

আরেক নিহত ফুটবলার ভিক্টর প্যালাসিওস। তার ক্লাব ক্লাব স্পোর্টস সান অগাস্টিন জানিয়েছে, তিনি একাডেমির জন্য অসাধারণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন জানিয়েছে, প্যালাসিওস এর আগে মারিটিমো দে লা গুয়াইরা ক্লাবের হয়েও খেলেছেন।

আরও পড়ুন

ভূমিকম্পের পর পুরো ভেনেজুয়েলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় নিরলস কাজ করে যাচ্ছেন। তবে এই দুর্যোগের মধ্যেও হেক্টর বেলো ও তার পরিবারের গল্প মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এক মায়ের আত্মত্যাগের গল্প, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সন্তানকে আগলে রেখে নিজের জীবন উৎসর্গ করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত কুকুর
১৮ দিনের শিশুকে বুকে নিয়ে ধ্বংসস্তূপের নিচে যেভাবে বেঁচে ছিলেন মা
ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণ গেল প্রতিভাবান ফুটবলারের