ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্টারমারের বিদায় নিয়ে চাপ বাড়ছে, ব্রিটেনের ক্ষমতায় আসছেন বার্নহ্যাম?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
লেবার পার্টির এমপি অ্যান্ডি বার্নহ্যাম ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ।   ছবি: এএফপি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদ ছাড়ার চাপ বাড়ছে। লেবার দলের পার্টির এমপি ও মন্ত্রীরা তাকে দায়িত্ব ছাড়ার সময়সূচি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে মেকারফিল্ডের উপনির্বাচনে অ্যান্ডি বার্নহ্যামের বড় জয়ের পর লেবার দলের ভেতরে নেতৃত্ব পরিবর্তনের দাবি আরও জোরালো হয়েছে। বার্নহ্যামকে নতুন নেতা হিসেবে সামনে আনার বিষয়ে দলের একাংশ আলোচনা শুরু করেছে।

তবে স্টারমার জানিয়েছেন, তিনি কোনো চ্যালেঞ্জ থেকে সরে দাঁড়াবেন না। প্রয়োজন হলে নেতৃত্বের লড়াই করবেন এবং প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চলে যাবেন না।

বার্নহ্যামের ঘনিষ্ঠরা স্টারমারকে সপ্তাহান্তে বিষয়টি নিয়ে ভাবতে এবং মন্ত্রী, এমপি ও পরিবারের মতামত শুনতে বলেছেন। একই সঙ্গে বার্নহ্যাম ও সম্ভাব্য আরেক নেতা ওয়েস স্ট্রিটিংয়ের পক্ষ থেকেও আপাতত কোনো গণমাধ্যমে বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেকারফিল্ডের উপনির্বাচনে বার্নহ্যাম লেবারের ভোটের হার প্রায় ১০ শতাংশ বাড়িয়ে বড় জয় পান। তিনি প্রতিদ্বন্দ্বী দলকে ৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারান। এই ফলের পর তার সমর্থকদের মধ্যে নেতৃত্বের দাবি আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন

শুক্রবার (১৯ জুন) স্টারমার তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে নিজের অবস্থান ও সমর্থন যাচাই করেন। পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার তাকে দায়িত্ব ছাড়ার জন্য একটি সময়সূচি ঘোষণা করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস স্টারমারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।

এর আগে নির্বাচনে লেবারের খারাপ ফলের পর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ও জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডসহ কয়েকজন নেতা স্টারমারকে পদ ছাড়ার সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন।

আগামী মঙ্গলবার (২৩ জুন) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। স্টারমার বলেছেন, তিনি জনগণের দেওয়া দায়িত্ব পালন করছেন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অভিবাসন নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, নেতৃত্বের লড়াই হলে তিনি অংশ নেবেন এবং দায়িত্ব থেকে সরে যাবেন না।

এদিকে বার্নহ্যাম বলেছেন, তার এই জয় ব্রিটিশ রাজনীতিতে পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। তিনি দেশকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

লেবার এমপি পিটার সোয়ালো জানিয়েছেন, তিনি এখন মনে করছেন স্টারমারের পদত্যাগের সময় এসেছে এবং তিনি বার্নহ্যামকে সমর্থন করবেন।

তবে স্টারমারের পক্ষে থাকা নেতারা বলছেন, দলকে বিভক্ত না করে সরকারের কাজ চালিয়ে যেতে হবে। তারা মনে করেন, বারবার নেতৃত্ব পরিবর্তনের কারণে আগের সরকারের মতো অস্থিরতা তৈরি হতে পারে।

লেবারের নিয়ম অনুযায়ী, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে কোনো প্রার্থীকে ৮১ জন এমপির সমর্থন প্রয়োজন। বার্নহ্যাম এই সমর্থন সহজেই পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে স্টারমার বর্তমান নেতা হওয়ায় নেতৃত্বের ভোটে অংশ নিতে তাকে কোনো এমপির সমর্থন সংগ্রহ করতে হবে না।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
স্টারমারকে মিথ্যাবাদী বলায় সংসদ থেকে বহিষ্কার লি অ্যান্ডারসন, জারা সুলতানা