ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১১:৫৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি । ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে। ট্রাম্পের বক্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

শুক্রবার (১৯ জুন) তাজানি জানান, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠকের কথা ছিল। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে তিনি সেই সফর বাতিল করেছেন।

ইতালির সংবাদমাধ্যম লা৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য আকুতি করে অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, তিনি মেলোনির প্রতি সহানুভূতি দেখিয়ে ছবি তুলেছিলেন।

ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মেলোনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন মিত্র দেশের নেতার সঙ্গে এমন আচরণ করছেন, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

আরও পড়ুন

মেলোনি বলেন, ইতালি এবং তিনি কখনো কারও কাছে অনুরোধ করেন না। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর শত্রুদের বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

এর আগে যুক্তরাষ্ট্রে ইতালি-যুক্তরাষ্ট্র ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাজানির। পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। তবে পরে ওই অনুষ্ঠানও বাতিল করা হয়।

এ ঘটনার পর ট্রাম্প আরও একবার মেলোনির সমালোচনা করেন। তিনি বলেন, ইরান যুদ্ধের সময় মিত্র দেশগুলোর মতো ইতালিও যথেষ্ট সহায়তা করেনি।

ট্রাম্প ও মেলোনির সম্পর্ক এর আগেও নানা সময়ে টানাপোড়েনের মধ্যে পড়েছে। যদিও মেলোনিকে দীর্ঘদিন ধরে ইউরোপের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে আসছিলেন ট্রাম্প। অভিবাসন নীতি ও জাতীয় স্বার্থের মতো বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে মিলও ছিল।

তবে ইরান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতপার্থক্যের কারণে দুই দেশের নেতার সম্পর্কে নতুন করে দূরত্ব তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বাড়ি কেনা অনেকের কাছেই কঠিন মনে হলেও প্রথমবার বাড়ি কিনতে যাওয়া যোগ্য ক্রেতাদের জন্য রয়েছে সরকারি সহায়তার সুযোগ।
কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার
পেছনে নিতে গিয়ে বাবার গাড়ির নিচে ৬ বছরের ছেলে, অতঃপর... 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ির সামনে গাড়ি পেছনে নেওয়ার সময় বাবার গাড়ির নিচে চাপা পড়ে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পেছনে নিতে গিয়ে বাবার গাড়ির নিচে ৬ বছরের ছেলে, অতঃপর... 
ব্রহ্মপুত্রের উপর চিনের ৬০ হাজার মেগাওয়াটের মেগা ড্যাম প্রকল্প!
তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপরে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছে চিন। প্রায় ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেডোগ প্রকল্প নিয়ে ভারত শুরু থেকেই কৌশলগত ও পরিবেশগত উদ্বেগ প্রকাশ করে আসছে।
ব্রহ্মপুত্রের উপর চিনের ৬০ হাজার মেগাওয়াটের মেগা ড্যাম প্রকল্প!
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
জার্মানির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্প্যাংডাহলেম বিমানঘাঁটির একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার প্রশিক্ষণ মহড়ার সময় অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
চালু হলো ‘ট্রাম্প টিভি’