এবার হরমুজে টোল বসানোর হুমকি ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ জুন ২০২৬ , ০৯:১৬ এএম


এবার হরমুজে টোল বসানোর হুমকি ট্রাম্পের!
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ব্যর্থ হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের এতদিনের বিপুল খরচের ক্ষতিপূরণ হিসেবে এই টোল আদায় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো কার্যকর চুক্তি না হয়, তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ টোল বা ফি বসানো হবে। এই টোলের মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারি তহবিলে জমা হবে।

পোস্টে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে একতরফা নিরাপত্তা দিয়ে আসছে মার্কিন সশস্ত্র বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে, তা উশুল বা পুনরুদ্ধার করতেই মূলত এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission