যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ১১:১৭ পিএম


যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি প্রতিনিধিরা
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ)-এর ধারাবাহিকতায় রোববার থেকেই এই আলোচনা শুরু হচ্ছে। আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন।

তেহরান ছাড়ার ঠিক আগমুহূর্তে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সফরের লক্ষ্য স্পষ্ট করেন।

আরও পড়ুন

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সুইজারল্যান্ডে এই আলোচনার মূল উদ্দেশ্য হলো চুক্তির অপর পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র যাতে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করে, সেই চাপ সৃষ্টি করা। একই সঙ্গে ওয়াশিংটন কীভাবে তাদের আইনি বাধ্যবাধকতাগুলো বাস্তবায়ন করবে, তা পরিষ্কার করা।

মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায়, তবে ইরানও বসে থাকবে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission