ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

লিবিয়া উপকূলে ভেসে এল ১৫ অভিবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: সংগৃহীত

লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ ভেসে এসেছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবি যাওয়ার পর এসব মরদেহ উপকূলে ভেসে এসেছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা, নৌবাহিনী ও হাসপাতাল সূত্র।

শনিবার (২০ জুন) নৌবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া ১০ জন যাত্রীর তথ্য অনুযায়ী, ওই নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। উদ্ধার হওয়া মরদেহগুলো মূলত মিসর সীমান্তসংলগ্ন লিবিয়ার তবরুক শহরের উপকূলের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো মারাত্মকভাবে পচে গেছে। দীর্ঘ সময় সাগরে থাকায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্র থেকে আরও মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তবরুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা বিশেষ সাদা সুরক্ষা পোশাক পরে পাথুরে উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করে সাদা প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করছেন।

আরও পড়ুন

২০১১ সালে ন্যাটো-সমর্থিত এক বিদ্রোহের মাধ্যমে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর থেকেই ইউরোপে যাওয়ার একটি প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে দেশটি। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্যপীড়িত মানুষজন উন্নত জীবনের আশায় লিবিয়াকে বেছে নিচ্ছেন। প্রতিবছর হাজারো অভিবাসী মরুভূমি ও ভূমধ্যসাগরের এই চরম ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

এদিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানিয়েছে, দেশটির খুমস শহরের উপকূলে আরেকটি পৃথক নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই নৌকাটিও সমুদ্রে উল্টে গিয়েছিল। সেখান থেকে প্রাণে বেঁচে যাওয়া ১৩ জন অভিবাসীকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম।  
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
আরও পড়ুন
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাছের ঘেরে পড়েছিল বাপ্পি, ঘাড়ের ডান পাশে গুলি ও মাথায় আঘাতের চিহ্ন 
অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ