ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে মামদানির বড় জয়, ট্রাম্পের প্রভাবেও ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:৩৪ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে বিজয়ীরা । ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে বড় চমক দেখিয়েছেন মেয়র জোহরান মামদানি। তার সমর্থিত তিন প্রার্থীই জয় পেয়েছেন, যার মধ্যে দুইজন বর্তমান সংসদ সদস্যকে হারিয়েছেন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবারের (২৩ জুন) এই নির্বাচনের ফলকে ডেমোক্র্যাট দলের ভেতরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী মধ্যবর্তী নির্বাচন ও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলের ভেতরের মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে।

নিউইয়র্কের ১৩তম আসনে মামদানির সমর্থিত প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার ডেমোক্র্যাট নেতা অ্যাড্রিয়ানো এসপাইয়াতকে পরাজিত করেন। ৭তম আসনে ক্লেয়ার ভালদেজ জয় পান বিদায়ী সংসদ সদস্য নায়দিয়া ভেলাসকেজের আসনে। আর ১০ম আসনে মামদানির ঘনিষ্ঠ সহযোগী ব্র্যাড ল্যান্ডার বর্তমান সংসদ সদস্য ড্যান গোল্ডম্যানকে হারান।

জয়ের পর মামদানি তিন প্রার্থীর সঙ্গে উদযাপনে অংশ নেন। তিনি বলেন, রাজনীতিতে নতুন ধরনের ভাবনা ও পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন

নিউইয়র্কের নির্বাচনে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রার্থীদের অনেকেই যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির সমালোচনা করেন। ব্র্যাড ল্যান্ডার বলেন, ডেমোক্র্যাটদের এই বিষয় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

তবে সব জায়গায় বামপন্থী প্রার্থীদের জয় হয়নি। নিউইয়র্কের ১২তম আসনে দলের প্রতিষ্ঠিত ধারার সমর্থিত প্রার্থী মাইকা ল্যাশার জয় পান। উটাহর একটি আসনেও মধ্যপন্থী প্রার্থী এগিয়ে যান।

অন্যদিকে দক্ষিণ ক্যারোলিনায় রিপাবলিকানদের গভর্নর নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রাম্প প্রথমে পাম এভেটকে সমর্থন করলেও পরে দুই প্রার্থীকেই সমর্থন জানান। শেষ পর্যন্ত অ্যালান উইলসন বড় ব্যবধানে জয় পান।

এর আগে ট্রাম্প সমর্থিত আরও কয়েকজন গভর্নর প্রার্থী দলীয় মনোনয়ন হারিয়েছেন। ফলে রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রভাব আগের মতো নেই কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এদিকে ট্রাম্পবিরোধী অবস্থানের জন্য পরিচিত কয়েকজন প্রার্থীও নির্বাচনে বড় সাফল্য পাননি। ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকজন পরিচিত মুখ বিভিন্ন নির্বাচনে পিছিয়ে পড়েছেন।

বিশ্লেষকদের মতে, এবারের প্রাথমিক নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ডেমোক্র্যাটরা যেমন নতুন নেতৃত্বের খোঁজ করছে, তেমনি রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রার্থী বাছাই করার জন্য যে নির্বাচন করে, সেটিই প্রাথমিক নির্বাচন। এই নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের ভোটাররা ঠিক করেন—পরবর্তী সাধারণ নির্বাচনে তাদের দলের হয়ে কে প্রার্থী হবেন। এগুলো ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের (কংগ্রেস নির্বাচন) আগে দলীয় প্রার্থী বাছাইয়ের অংশ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ