ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৫২ হাজার কোটি রুপির অত্যাধুনিক অস্ত্র কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)

সশস্ত্র বাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার লক্ষ্যে প্রায় ৫২ হাজার কোটি রুপি সমমূল্যের বেশ কয়েকটি সামরিক সরঞ্জাম ক্রয় প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি)।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থলবাহিনীর জন্য অনুমোদিত সরঞ্জামের মধ্যে রয়েছে ‘আকাশ তরঙ্গ’ অ্যান্টি-ড্রোন ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, ম্যান-পোর্টেবল অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (এমপিএটিজিএম), মিডিয়াম রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল (এমআরএসএএম), ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (ভি-শোরাডস), ট্যাংকের অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম এবং জেটচালিত কামিকাজে ড্রোন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আকাশ তরঙ্গ’ শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমপিএটিজিএম পদাতিক বাহিনীর ট্যাংকবিধ্বংসী সক্ষমতা বাড়াবে। এমআরএসএএম মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে। বহুমাত্রিক সেন্সরসমৃদ্ধ ভি-শোরাডস শত্রুর প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যেও কার্যকরভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হবে। পাশাপাশি ট্যাংকের অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম যুদ্ধক্ষেত্রে সুরক্ষা বাড়াবে এবং কামিকাজে ড্রোন কম খরচে অধিক কার্যকর আঘাত হানার সক্ষমতা দেবে।

নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন (এমআইজিএম), নৌযানভিত্তিক মানববিহীন আকাশযান ব্যবস্থা (এনএসইউএএস) এবং ইলেকট্রিক প্রপালশন সিস্টেমের জন্য একটি স্থলভিত্তিক পরীক্ষাকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মন্ত্রণালয়ের ভাষ্য, এমআইজিএম শত্রুপক্ষের নৌযান চলাচলে বাধা সৃষ্টি করে সমুদ্রে প্রতিরোধ সক্ষমতা জোরদার করবে। এনএসইউএএস উন্নত সেন্সরের মাধ্যমে সামুদ্রিক নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণে সহায়তা করবে। আর নতুন পরীক্ষাকেন্দ্র ভবিষ্যৎ যুদ্ধজাহাজের জন্য ইলেকট্রিক প্রপালশন প্রযুক্তির উন্নয়ন ও পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া বিমানবাহিনীর জন্য ফিক্সড-উইং হাই অলটিটিউড সিউডো স্যাটেলাইট (এফডব্লিউ-হ্যাপস) প্ল্যাটফর্মসহ আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে সক্ষম এই প্ল্যাটফর্ম গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, টেলিযোগাযোগ এবং দূর অনুধাবন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। এতে বিমানবাহিনীর দীর্ঘস্থায়ী অভিযানের সক্ষমতা আরও বাড়বে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ এই অনুমোদন দেশটির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নতুন গতি আনবে। দেশীয় প্রযুক্তিনির্ভর ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ার ফলে স্থল, সমুদ্র ও আকাশ- তিন ক্ষেত্রেই ভারতের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী হবে। সূত্র: দ্য হিন্দু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’