ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ও সংঘাত আরও বিস্তৃত হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজের চলাচল স্বাভাবিক থাকায় সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কমেছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, সংঘাত বাড়লেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে এখনো বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। ফলে সরবরাহে সংকটের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তেলের দাম নিম্নমুখী হয়েছে।

এর আগে আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল, যা পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির অন্যতম ছিল। তবে তার আগের দিন সংঘাতে সাময়িক বিরতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছিল।

আরও পড়ুন

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কীভাবে এগোয় এবং তেল সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটে কি না, তার ওপর আগামী দিনগুলোতে আন্তর্জাতিক জ্বালানি তেলের দামের গতিপ্রকৃতি নির্ভর করবে।

সূত্র: আলজাজিরা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর এর প্রভাব পর্যালোচনা করছেন বিনিয়োগকারীরা। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ আরও এক দফা সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
দিনে কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে
দিনাজপুরে বাড়ছে কলার চাষ। জেলার ১৩ উপজেলায় কমবেশি কলা উৎপাদন হলেও বীরগঞ্জ ও কাহারোলে মেহের সাগর কলার আবাদ বেশি হচ্ছে। অল্প পুঁজি ও ভালো লাভের কারণে কৃষকদের আগ্রহও বাড়ছে। কাহারোল উপজেলার দশমাইল মোড়ে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট। এ হাটে প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয়।
দিনে কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। তবে প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রয়েছে যার মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে। সম্প্রতি নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। তবে নতুন সিদ্ধান্তের ফলে এই স্তরে আরও ৩ টাকা বেড়ে ন্যূনতম দাম দাঁড়াল ৬৫ টাকা। এ ছাড়া বাজেটের মধ্যম স্তরের ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আরটিভি/এসকে
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
সৌদি আরব ওমানের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ 
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ 
আরও পড়ুন
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা