ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

স্ত্রীকে বাড়ি ফিরতে না দিতেই বাঁধ কেটে বন্যা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত অপরাধের একটি ঘটে ১৯৯৩ সালে। অভিযোগ, শুধুমাত্র স্ত্রীকে বাড়ি ফিরতে বাধা দিতে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি বাঁধ কেটে দেন, যার ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং হাজার হাজার একর এলাকা প্লাবিত হয়।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে ভয়াবহ ‘গ্রেট ফ্লাড’-এর সময় মিসৌরির ওয়েস্ট কুইন্সি এলাকার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় জেমস স্কট নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। বাঁধটি ভেঙে যাওয়ার পর প্রবল স্রোতের পানি প্রায় ১৪ হাজার একর এলাকা প্লাবিত করে। এতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ হয়ে যায় এবং বন্যাকবলিত অঞ্চলের দুর্ভোগ আরও বেড়ে যায়।

মামলার সবচেয়ে আলোচিত দিক ছিল এর কথিত উদ্দেশ্য। আদালতে সরকারি কৌঁসুলিরা দাবি করেন, স্কট চেয়েছিলেন তার স্ত্রী যেন বন্যার কারণে বাড়িতে ফিরতে না পারেন। সেই সুযোগে তিনি বন্ধুদের নিয়ে নির্বিঘ্নে পার্টি করতে চেয়েছিলেন। আদালত উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তবে এই মামলাটি পরবর্তী সময়ে বিতর্কেরও জন্ম দেয়। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রে তদন্তপ্রক্রিয়া এবং স্কটের বিরুদ্ধে উপস্থাপিত কিছু প্রমাণের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সমালোচকদের মতে, মামলার কিছু দিক পুনর্বিবেচনার প্রয়োজন ছিল। তবুও আদালতের দেওয়া রায় বহাল রয়েছে।

আজও জেমস স্কটের এই ঘটনাটি বিশ্বের অন্যতম অদ্ভুত ও আলোচিত অপরাধের উদাহরণ হিসেবে বিভিন্ন গণমাধ্যম ও অপরাধবিষয়ক আলোচনায় উল্লেখ করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
যুক্তরাষ্ট্রে অভিবাসনসেবা দেওয়ার নামে প্রতারণা, ভিসা জালিয়াতি ও অবৈধভাবে বিদেশিদের কাজে নিয়োগের অভিযোগে ব্রাজিল ও কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ব্যবহারে বাড়তি স্বাধীনতা পেয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য।
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাড়ির কাছেই দৌড়াতে (জগিং) গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক তরুণী।
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
থাইল্যান্ডে হঠাৎ বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার
ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার