ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম
আঙ্কারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: আনাদোলু

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ জুলাই) আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের আঙ্কারায় দুইদিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ন্যাটো সম্মেলনে যোগ দিতেই তুরস্ক সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। এসব বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও তুরস্ক সফর করছেন।

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি জোটের গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর নেতারাও আঙ্কারায় জড়ো হয়েছেন।

এবারের সম্মেলনে গত বছর দ্য হেগ-এ গৃহীত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা আরও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তুরস্ক সফরকালে ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার র সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। জেলেনস্কি ও আল-শালা এরই মধ্যে আঙ্কারায় পৌঁছেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, বুধবার (৮ জুলাই) ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়টি প্রধান আলোচ্য হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্র কার্যত স্থবির হয়ে আছে এবং কোনো পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।’ তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে দ্রুত অগ্রগতি আনার বিষয়ে জরুরি প্রয়োজন অনুভব করছেন।

আরও পড়ুন

এ দিকে ন্যাটো সম্মেলনে ট্রাম্প সদস্য দেশগুলোর প্রতি প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর আহ্বান জানাবেন বলেও জানান ওই মার্কিন কর্মকর্তা। তার ভাষায়, ট্রাম্প এই বার্তাটি মিত্র দেশগুলোর নেতাদের কাছে সরাসরি তুলে ধরবেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
জন্মসূত্রে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে দেশটির সরকার।
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
আরও পড়ুন
দাদির বাড়ি থেকে শটগান এনে স্কুলের সামনে গুলি ছুড়ল শিক্ষার্থী, আহত ১১
কংগ্রেসকে না জানিয়েই ট্রাম্পের নতুন ‘এআই ফোর্স’ গঠনের উদ্যোগ 
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের
আরবিতে আজান ফেরানোয় ফাঁসি, ৬৫ বছর পরও স্মরণে আদনান মেন্ড্রেস