ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টায় অভিবাসীর মৃত্যু। ছবি: সংগৃহীত

ফ্রান্স থেকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দুটি পৃথক চেষ্টায় চার অভিবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে সমুদ্র উপকূলীয় শহর হারদেলোর উপকূলে একটি ডিঙ্গি নৌকা ডুবে গেলে এক ব্যক্তির মৃত্যু হয়। সেখান থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন

একই দিন ডানকার্ক বন্দরের কাছে সমুদ্র থেকে আরও তিন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের নাগরিকেরা ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে সমুদ্রপথে ফ্রান্সে থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। এই বিপজ্জনক রুট অতিক্রম করতে গিয়ে প্রায়ই মর্মান্তিক নৌডুবির ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
মালয়েশিয়ায় আরও এক বড় অভিযান, এবার আটক ১৬৪ বাংলাদেশি