ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এবার কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত

কুয়েতের আল আল-সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি সংরক্ষণাগার এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই)ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, তাদের পরিচালিত ‘অপারেশন নাসর-২’-এর ৫৬তম ধাপের অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়। হামলায় মার্কিন ঘাঁটিটির দুটি ড্রোন রাখার স্থান, একটি বিশালাকার জ্বালানি ট্যাংক এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন

একই বিজ্ঞপ্তিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা না হলে এবং মুসলিম বিশ্বের সম্পদ লুটপাট বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে। কুয়েতের সাধারণ জনগণের উদ্দেশ্যে দেওয়া বার্তাতেও এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

তবে আইআরজিসির এই বড় ধরনের হামলার দাবির বিষয়ে কুয়েত কিংবা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারাগার ভেঙে পালালেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি, চলছে তল্লাশি
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে কারাগার থেকে পালিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক খুনি।
কারাগার ভেঙে পালালেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি, চলছে তল্লাশি
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প: সাবেক মিস সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াট্রিস কিউল।
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প: সাবেক মিস সুইজারল্যান্ড
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার জন্য পরিচিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা ৯০ বছর বয়সে মারা গেছেন। ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওই কর্মকর্তা এএফপিকে জানান, গত ২২ অক্টোবর ফুকুদা মারা যান। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়ে ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে এক বছর জাপানের নেতৃত্ব দেন ফুকুদা। আবের প্রথম দফার প্রধানমন্ত্রিত্ব মাত্র ১২ মাস স্থায়ী হয়েছিল। ক্ষমতায় থাকাকালে ফুকুদা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন এবং তৎকালীন চীনা প্রেসিডেন্ট হু চিনতাওকে জাপান সফরের আমন্ত্রণ জানান। ২০০৮ সালের মে মাসে হুর ওই সফরের মধ্য দিয়ে এক দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো রাষ্ট্রপ্রধান জাপান সফর করেন। দুই নেতা এক যৌথ বিবৃতিতে ‘অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক’ গড়ে তোলার অঙ্গীকার করেন। জনসমর্থন কমে যাওয়ায় ফুকুদা ২০০৮ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। ২০১২ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন। তবে বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা ও ঐতিহাসিক বিভিন্ন ইস্যু নিয়ে টোকিও ও বেইজিংয়ের সম্পর্কের অবনতি ঘটলে ফুকুদা ২০১৪ সালে চীন সফর করেন। এ সময় তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তার এই উদ্যোগ শির সঙ্গে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আবের দ্বিতীয় দফার শাসনামলে অনুষ্ঠিত একটি শীর্ষ বৈঠকের পথ সুগম করে। বেইজিং তাকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে স্মরণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, মি. ইয়াসুও ফুকুদা চীনা জনগণের পুরোনো বন্ধু ছিলেন এবং চীন-জাপান সম্পর্কের উন্নতি ও বিকাশে ইতিবাচক অবদান রেখেছেন। গুও জিয়াকুন ‘জাপানের প্রবীণ প্রজন্মের রাষ্ট্রনায়কদের সততা ও দায়িত্ববোধের’ কথা উল্লেখ করেন এবং ‘জাপানের বর্তমান নেতৃত্বকে’ গভীরভাবে আত্মসমালোচনার আহ্বান জানান। চীনের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করা তাইওয়ানে হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে বলে গত বছর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেওয়ার পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। আরটিভি/টিআর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
কিশোরীকে চুমুর অভিযোগে তরুণকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
ভারতের কলকাতার সরশুনায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক তরুণ, তার বাবা ও এক বন্ধুকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
কিশোরীকে চুমুর অভিযোগে তরুণকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে কখন?
মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে কখন?
আরও পড়ুন
ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ভয়ংকর ইঙ্গিত, আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা
মধ্যপ্রাচ্যে ইরান আতংক, একযোগে তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা
ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন