আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৮:২১ পিএম


আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান
ছবি: সংগৃহীত

আরব সাগরের ওপর থেকে নিখোঁজ হওয়া একটি কার্গো বিমানের সন্ধানে অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির বেসরকারি কার্গো এয়ারলাইন কেটু এয়ারওয়েজ পরিচালিত বোয়িং ৭৩৭-৪০০ মডেলের বিমানটিতে ৫ জন ক্রু সদস্য ছিলেন।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়নের পর মঙ্গলবার (০৮ জুলাই) রাত প্রায় নয়টা আঠারো মিনিটে বিমানটি নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানায়। এরপরই বিমানটির সঙ্গে বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৈশ্বিক উড়োজাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি অল্প সময়ের মধ্যে দ্রুত উচ্চতা হারায়, পরে কিছুটা ওপরে উঠলেও শেষ পর্যন্ত প্রায় খাড়া অবস্থায় নিচে নামতে থাকে। সবশেষ সংকেতে বিমানটির অবস্থান ছিল করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের একটি বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনীর দুটি উড়োজাহাজ অনুসন্ধান অভিযানে অংশ নিয়েছে। তবে এখন পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা আরোহীদের সন্ধান পাওয়া যায়নি।

কেটু এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজ সহকর্মীদের নিরাপদে ফিরে আসার জন্য তারা প্রার্থনা এবং অনুসন্ধান কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে।

বিমানটি ছিল কেটু এয়ারওয়েজের বহরে থাকা একমাত্র উড়োজাহাজ।

আরও পড়ুন

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিখোঁজ ক্রু সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission