ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
ডোনাল্ড ট্রাম্প : ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে নতুন করে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নন বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল। স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার জন্য এই চুক্তির অধীনে ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়। তবে কাতারে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরপরই মঙ্গলবার (৭ জুলাই) ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার কাছে মনে হয় এটি (যুদ্ধবিরতি) শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো আলোচনা বা চুক্তি করতে চাই না।

আরও পড়ুন

সে সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা অত্যন্ত জঘন্য এবং অসুস্থ। কিছু অসুস্থ লোক তাদের নেতৃত্ব দিচ্ছে। আমার মনে হয়, তাদের সঙ্গে আলোচনা করা মানে স্রেফ সময়ের অপচয়।

তেল বিক্রির লাইসেন্স বাতিল
ইরানের ওপর নতুন করে হামলা চালানোর পাশাপাশি দেশটির তেল বিক্রির লাইসেন্সও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার পর ওয়াশিংটন এই কঠোর সিদ্ধান্ত নিল।

এর আগে, অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় মার্কিন রাজস্ব দপ্তর ইরানকে অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অনুমতি দিয়েছিল। এই লাইসেন্সের মেয়াদ আগামী ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা ছিল।

তবে গত মঙ্গলবার এই বিশেষ লাইসেন্স বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনা অনুযায়ী, তেল সংক্রান্ত সব ধরনের লেনদেন গুটিয়ে নেওয়ার জন্য ইরানকে আগামী ১৭ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
মহাকাশ কর্মসূচিতে আরও এক ধাপ এগোচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্রযান রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটি চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
হঠাৎ চীন জ্বালানি তেলের সকল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা আসতে চলেছে।  
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল।
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
আরও পড়ুন
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
ট্রাম্পের বরখাস্ত ঠেকাল আদালত, ফের দায়িত্বে রজার রোগফ
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প