ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপি নগদ অর্থের একটি অংশ পরিবারের সদস্য, বন্ধু এবং প্রেমিকার জন্য ব্যয় করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এক অভিযুক্ত- এমনটাই জানিয়েছে সূত্র।

এই অর্থ দিয়ে প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দেওয়া এবং ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করার অভিযোগও রয়েছে।

সূত্রের বরাতে ভারতীয় মিডিয়া এনডিটিভির দাবি, অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপি নগদ অর্থ অভিযুক্তদের একজন তার পরিবার, বন্ধু এবং প্রেমিকার জন্য বিলাসবহুল উপহার কিনতে ব্যয় করেছেন।

সূত্র জানায়, দান চুরির অভিযোগে অভিযুক্ত আটজন গণনাকর্মীর একজন অবিনাশ শুক্লার কথিত স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে, এই অর্থ দিয়ে একটি দামি আইফোন কেনা এবং একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ চুরি হওয়া অর্থের গতিপথ অনুসন্ধানের চেষ্টা চালানোর সময় জিজ্ঞাসাবাদে শুক্লা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে সূত্রের দাবি। এই চুরির ঘটনায় কোটি কোটি ভক্তের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, চুরি হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটি রুপি বলে ধারণা করা হলেও, শুক্লা স্বীকার করেছেন যে তিনি প্রায় ১৯ লাখ রুপি নিজের, পরিবারের সদস্য এবং বন্ধুদের পেছনে ব্যয় করেছেন।

এর মধ্যে তার এক ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ের জন্য প্রায় ৬ লাখ রুপি ব্যয় করা হয়। এছাড়া আরেক ভাইকে পাঁচ থেকে ছয় লাখ রুপি দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

এছাড়া অভিযুক্ত তার প্রেমিকাকে একটি আইফোন উপহার দেন এবং তার ব্যাংক হিসাবে আরও ২ লাখ ৫০ হাজার রুপি স্থানান্তর করেন বলে সূত্রের দাবি।

এর আগে এনডিটিভির হাতে আসা পুলিশি নথিতে দেখা যায়, শুক্লা প্রায় ২০ লাখ রুপি নিজের কাছে রেখেছিলেন, যা সন্দেহভাজনদের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন

তদন্তকারীরা এখন অর্থ লেনদেন, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সম্পদের বিস্তারিত তদন্ত করছেন, যাতে অর্থের স্পষ্ট গতিপথ শনাক্ত করে অভিযোগ গঠন করা যায়।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’