ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্বপ্নদ্রষ্টা শেখ হামাদ বিন খলিফা আল থানির দাফনকার্য সম্পন্ন হয়েছে। ৭৮ বছর বয়সে মারা যাওয়া শেখ হামাদকে রোববার (১২ জুলাই) দোহায় দাফন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ( ১২ জুলাই) সকালে শেখ হামাদের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। এরপর সন্ধ্যায় রাজধানীর ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহহাব মসজিদে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের সময় কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত উপস্থিত জনগণ শেখ হামাদের মরদেহের দিকে ফিরে দোয়া করেন। এরপর তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে মরদেহ মসজিদ থেকে বের করে আনেন। পরে শেখ হামাদকে দোহার উত্তরে লুসাইল কবরস্থানে দাফন করা হয়।

আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বলেন, অনুষ্ঠানটি ছিল অত্যন্ত অনাড়ম্বর। শেখ হামাদকে একটি সাধারণ কবরে দাফন করা হয়েছে।

তিনি বলেন, এই সরলতা ইসলামী ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এটি ফাদার আমিরের জীবনযাপনেরও প্রতীক। তিনি আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন না; বরং জনগণের কল্যাণেই নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

আরও পড়ুন

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত শেখ হামাদ কাতার শাসন করেন। তার শাসনামলে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। এর প্রধান কারণ ছিল দেশটির বিশাল গ্যাসসম্পদের উন্নয়ন ও ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া। ২০০৬ সাল নাগাদ এই ছোট দেশটি বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারকে পরিণত হয়।

বর্তমানে কাতারের রাজনৈতিক প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতসহ বেশ কয়েকটি বিরোধে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। ২০২২ সালে কাতার ফিফা বিশ্বকাপের আয়োজক ছিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকরা শেখ হামাদকে বিরল সম্মান জানান।

তার সময়েই ১৯৯৬ সালে আল জাজিরা নিউজ চ্যানেল চালু হয়। এরপর কয়েক বছরের মধ্যেই এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম নেটওয়ার্কে পরিণত হয়।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মহাপরিচালক শেখ নাসের বিন ফয়সাল আল থানি গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শেখ হামাদই ছিলেন এই প্রতিষ্ঠানের মূল ধারণার স্বপ্নদ্রষ্টা এবং এর ভিত্তি স্থাপনকারী।

তিনি আরও বলেন, তিনি এমন একটি প্রতিষ্ঠানের প্রথম বীজ রোপণ করেছিলেন, যা বিশ্বজুড়ে সত্যের আলোকবর্তিকা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছে। তার দৃঢ় সংকল্পই প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় কয়েক দশকের সর্বোচ্চ ডেঙ্গুর রেকর্ড সংক্রমণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর সংক্রমণ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর এ পর্যন্ত সেখানে স্থানীয়ভাবে মশার মাধ্যমে ছড়ানো ডেঙ্গুতে প্রায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন।
ফ্লোরিডায় কয়েক দশকের সর্বোচ্চ ডেঙ্গুর রেকর্ড সংক্রমণ
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে সোনার দাম। সপ্তাহের শুরুতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর কম দামে সোনা কেনার প্রবণতা বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যায় দোষী ৩ জন
মেক্সিকোয় বেড়াতে গিয়ে ঢেউয়ের সঙ্গে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারানো দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের মার্কিন বন্ধুকে হত্যার ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। 
মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যায় দোষী ৩ জন
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
দাম কমানোর প্রতিশ্রুতি ট্রাম্পের, উল্টো চাপে মার্কিনরা
যুক্তরাষ্ট্রের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দাম কমানোর প্রতিশ্রুতি ট্রাম্পের, উল্টো চাপে মার্কিনরা
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন
কাতারে আটক ৩ ইরানি পাইলটের শারীরিক অবস্থা খারাপ: ইরান
জ্বালানি-অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করবে বাংলাদেশ-কাতার