ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

স্পেনের দাবানলে পুড়ছে মেসির মন, কোটি টাকা নিয়ে হাজির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম
মাদ্রিদের দাবানলে পুড়ছে মেসির মন। ছবি: এএফপি

কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছিল স্পেনের রাজধানী মাদ্রিদের বেশকিছু এলাকা। সেখানে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৮০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) দান করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো।

তিনি লিখেছেন, লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আরও পড়ুন

মাদ্রিদের মানুষও মেসির এমন মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা জানাতে এগিয়ে আসবেন বলে বিশ্বাস আয়ুসোর, পাশাপাশি বলতে চাই, মাদ্রিদের মানুষ শিগগিরই তাকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছে।

মেসির এই অনুদান এমন সময় এসেছে, যখন স্প্যানিশ কর্তৃপক্ষ সিয়েরা ওয়েস্তে অঞ্চলে দাবানলের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চালাচ্ছে।

প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এলেও অব্যাহত রয়েছে সতর্কতামূলক নির্দেশনা। পরিস্থিতি স্থিতিশীল হলেও জরুরি সেবা বিভাগের সদস্যরা এখনও দাবানলপ্রবণ এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন।

বিশেষ করে সান হুয়ান জলাধারের আশপাশে ছড়িয়ে থাকা আগুনের ছোট ছোট উৎস (হটস্পট) নিভিয়ে ফেলতে কাজ করছেন মাদ্রিদের সংশ্লিষ্ট বিভাগ।

এ কাজে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল এবং পরিবেশরক্ষী বাহিনী অংশ নিচ্ছে। এখনও পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকায় বাসিন্দাদের ফিরতে দেওয়া হয়নি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়