ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আরও নিঃসঙ্গ মমতা, এবার হাত ছাড়লেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
বাঁয়ে মদন মিত্র , ডানে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সারথি ও সাবেক ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবার দলনেত্রীর হাত ছাড়লেন। কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম, সাবেক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর কামারহাটির এই প্রভাবশালী বিধায়কের দলত্যাগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে আরও নিঃসঙ্গ হয়ে পড়েছেন।

বুধবার (১৫ জুলাই) বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।

এদিন সকালে কালীঘাটপন্থী তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজ্য বিধানসভায় পৌঁছান মদন মিত্র। সেখানে গিয়ে তিনি বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এর মাধ্যমে মদন মিত্র সরাসরি দলটির বিদ্রোহী গোষ্ঠী তথা ‘আসল তৃণমূল’ শিবিরে নিজের নাম লেখালেন।

আরও পড়ুন

দলত্যাগের ঘোষণা দিয়ে মদন মিত্র সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান ও ধন্যবাদ জানিয়ে বলছি, আজ এই মুহূর্ত থেকে তার তৃণমূলের ন্যাশনাল কমিটির চিফ হুইপ ও ওয়ার্কিং কমিটির পদসহ সব দায়িত্ব থেকে ইস্তফা দিলাম। তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই রইলাম; শুধু এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো খাটিয়া রয়েছে। কিন্তু আমি খাটিয়াকেই বেছে নিলাম।

মদন মিত্রকে পাশে বসিয়ে বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সামগ্রিক লড়াই মূলত একক আধিপত্যবাদের বিরুদ্ধে। মদন মিত্রের মতো একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ নেতা আমাদের শিবিরে যুক্ত হওয়ায় আমাদের লড়াই আরও শক্তিশালী হলো।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের মতে, সারদা চিটফান্ড কেলেঙ্কারি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূকে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করার পর থেকেই মমতার সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। আইনি ও রাজনৈতিক চাপ সামলাতেই শেষ পর্যন্ত মমতার দীর্ঘদিনের এই ঘনিষ্ঠ সহযোগী দলটির শীর্ষ নেতৃত্বকে বিদায় জানিয়ে চলে গেলেন বলে মনে করা হচ্ছে। একের পর এক শীর্ষ নেতার দলত্যাগে পশ্চিমবঙ্গে কার্যত বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
মমতা ব্যানার্জির ভাতিজির রহস্যজনক মৃত্যু
বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা
মমতা আর নিজেকে তৃণমূলের প্রধান হিসেবে পরিচয় দিতে পারবেন না: আদালত