ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ভারতসহ পাঁচ দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর কঠোর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন একটি বিল আনার বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এই প্রস্তাবিত বিলে ভারত ও চীনসহ পাঁচটি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।

বুধবার(১৫ জুলাই ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সিনেট সূত্রে জানা গেছে, নতুন এই বিলটির বিষয়ে মঙ্গলবার(১৪ জুলাই) বিস্তারিত কথা বলেছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস ক্রয়কারী প্রধান কয়েকটি দেশের ওপর সুনির্দিষ্ট আমদানি শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে এই বিলে। এই শুল্কের হার সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে বিশেষ কিছু পরিস্থিতিতে ছাড় দেওয়ার ব্যবস্থা বা ছাড়ের সুযোগও বিলে রাখা হয়েছে।

নতুন এই বিলের মূল লক্ষ্য কেবল রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোই নয়। যারা ক্রেমলিনের কাছ থেকে নিয়মিত প্রাকৃতিক গ্যাসও আমদানি করছে, তাদের বিরুদ্ধেও কড়া অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই বিলের তালিকায় থাকা প্রধান পাঁচটি দেশ হলো ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান।

এর আগে গত বছর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এই সংক্রান্ত একটি বিল সিনেটে উত্থাপন করেছিলেন। সে সময় রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। তবে নানাবিধ আইনি ও রাজনৈতিক জটিলতায় সেই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হতে পারেনি। বর্তমানের নতুন এই প্রস্তাবটিকে ওই পুরোনো বিলের একটি পরিমার্জিত ও সংশোধিত সংস্করণ হিসেবে দেখছেন মার্কিন আইনপ্রণেতারা।

মার্কিন সিনেটের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে নতুন সংশোধিত এই বিলটির পক্ষে ইতিমধ্যে ২৬ জন সিনেটর তাদের সরাসরি সমর্থন জানিয়েছেন। আগামী দিনগুলোতে এই বিলে সমর্থনকারী সিনেটরদের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। এটি পাস হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে।

আরও পড়ুন

অবশ্য শুল্কনীতি নিয়ে মার্কিন অভ্যন্তরীণ আদালতেই এর আগে বেশ বড় ধাক্কা খেয়েছিল ট্রাম্প প্রশাসন। দেশটির সর্বোচ্চ আদালত এক রায়ে সাফ জানিয়ে দিয়েছিলেন যে জাতীয় জরুরি অবস্থার জন্য ব্যবহৃত বিশেষ আইন প্রয়োগ করে বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প যে বাড়তি আমদানি শুল্ক চাপিয়েছিলেন, তা সম্পূর্ণ বেআইনি ছিল।

আদালতের সেই রায়ের পর সাময়িকভাবে ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের বিকল্প ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি তার সেই শুল্কনীতিও মার্কিন আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আদালতের এমন বৈরী পরিস্থিতির মধ্যেই এবার আইনপ্রণেতারা নতুন করে ভারত ও চীনের মতো বন্ধু ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর আইনি পথ খুঁজছেন।

ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত ও চীন রাশিয়া থেকে সস্তায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস কিনে আসছে। নয়াদিল্লি বরাবরই দাবি করে আসছে যে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের সাশ্রয়ের স্বার্থেই এই আমদানি সচল রাখা দরকার। তবে যুক্তরাষ্ট্রের এই নতুন বিলটি পাস হলে ভারতের মতো বন্ধু ভাবাপন্ন দেশগুলো ওয়াশিংটনের তরফ থেকে এক নজিরবিহীন বাণিজ্যিক ও কূটনৈতিক চাপের মুখোমুখি হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’।
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
পবিত্র মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। 
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
সৌদি আরবের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা-মা ও তাদের পাঁচ সন্তান রয়েছেন। রোববার পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা এলাকায় আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটি গাড়িতে থাকা একই পরিবারের সাতজন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে ছিলেন বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও এ দুর্ঘটনায় প্রাণ হারান। পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ একটি গাড়ির গতিপথ পরিবর্তনের কারণে সংঘর্ষ হয়ে থাকতে পারে। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করে। তথ্যসূত্র: গালফ নিউজ আরটিভি/এসকে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
কিছুদিন ধরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই কোনো না কোনো গাড়ির নম্বর প্লেটে ‘০-৮-১-১-৬’ সংখ্যাটি তার নজরে আসছিল। ক্রমাগত একই সংখ্যা চোখের সামনে ভেসে ওঠায় তিনি এটিকে নিজের ভাগ্য পরীক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল
সমুদ্রের পানির ১০ মিটার বা প্রায় ৩৩ ফুট গভীরেও সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, পানির নিচে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল
আরও পড়ুন
মায়ের নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
সেমিফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ